৯৭ ধাপ এগিয়ে হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:০০ অপরাহ্ণ

৯৭ ধাপ এগিয়ে হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:০০ 113 ভিউ
অভিষেক শর্মা। ক্রিকেট সম্পর্কে টুকটাক খোঁজখবর রাখলে প্রায় বছরখানেক ধরে এই নামটা নিশ্চিত অনেকবার শুনেছেন আপনি। সবশেষ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঝোড়ো ব্যাটিংয়ে নিয়মিত খবরের শিরোনাম হয়েছেন। এবার ভারতের জার্সিতেও আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে ২৭৯ রান করেছেন অভিষেক। এমন পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন হাতেনাতে। টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে ৯৭ ভাগ এগিয়েছেন তিনি। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে ৯৯ নম্বরে ছিলেন, আর এখন শীর্ষে থাকা অজি ব্যাটার ট্র্যাভিস হেডের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অভিষেক। সিরিজের প্রথম তিন ম্যাচে ১১৫ রান করে এগিয়েছিলেন ৫৯ ধাপ। আর শেষ দুই ম্যাচে ১৬৪ রান করে এক লাফে পেরিয়েছেন ৩৮

ধাপ। টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা হেডের রেটিং ৮৫৫। আর দুইয়ে উঠে আসা অভিষেকের রেটিং এখন ৮২৯ পয়েন্ট। ভারতীয়দের মধ্যে অভিষেক ছাড়াও এগিয়েছেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। এর মধ্যে পান্ডিয়া ৫ ধাপ এগিয়েছেন। আর অভিষেকের মতোই ৩৮ ধাপ এগিয়েছেন দুবে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। পাশাপাশি র‍্যাংকিংয়েও সুখবর পেয়েছেন তিনি। তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় তিনে উঠে এসেছেন তিনি। ইংল্যান্ড সিরিজে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জয় করেছিলেন এই ঘূর্ণিবাজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি