৮২ প্রকৌশলী নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন, রুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫
     ৭:০০ পূর্বাহ্ণ

আরও খবর

সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা

ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক।

বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা

মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি

ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার?

‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত ।

৮২ প্রকৌশলী নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন, রুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ | ৭:০০ 80 ভিউ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৮২ জন প্রকৌশলীর নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও গ্রহণযোগ্য ত্রুটিপূর্ণ ছিল বলে অভিযোগ মিলেছে। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। সংক্ষুব্ধ এক ব্যক্তির রিট মামলায় উচ্চ আদালত নিয়োগের বৈধতার বিষয়ে জানতে রুল জারি করেছেন এবং ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন। রুলে এলজিইডি, স্থানীয় সরকার বিভাগসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ২০০৬ সালের ১২ ডিসেম্বর দৈনিক ইনকিলাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। একই বছরের ২১ ডিসেম্বর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে একই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিজ্ঞপ্তির সূত্রে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ছয় বছর পর

অর্থাৎ ২০১২ সালের মার্চে নিয়োগ পরীক্ষা নেয়। দীর্ঘ সময় পর পরীক্ষা নিলেও পিএসসি অধিকতর প্রতিযোগিতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে কোনো পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেনি। এতে ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকে হাজার হাজার প্রকৌশলী পাশ করে বের হলেও তারা ওই পদে প্রতিযোগিতায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হন। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে প্রকৌশলী বিভাগ থেকে পাশ করা একজন চাকরিপ্রত্যাশী আইনগত প্রতিকার চেয়ে চলতি বছর ৮ মে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে রিট করেন। রিট পিটিশনটি আমলে নিয়ে হাইকোর্ট ৮২ জন প্রকৌশলীর নিয়োগ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন বাতিলে কারণ দর্শানোর রুল জারি করেন। ২৪ জুন হাইকোর্টের দেওয়া আদেশে বলা হয়, ২০১৩ সালের ১০

জুন, ২০১৩ সালের ১৬ আগস্ট এবং ২০১৬ সালের ২৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ তিনটি প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে ছয় মাসের মধ্যে রিট পিটিশনারের লিখিত আবেদন আইনগতভাবে নিষ্পত্তি করার আদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলজিইডির ৮২ জন প্রকৌশলী নিয়োগের পরীক্ষা ২০১২ সালে হয়। এর বিজ্ঞপ্তি ২০০৬ সালে প্রকাশ করা হয়। দীর্ঘ ছয় বছর পর পিএসসি যখন নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে, তখন ওই সময়ের মধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০ হাজার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারী পাশ করেন। তাদের সুকৌশলে বঞ্চিত করা হয়েছে। অস্বচ্ছ এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পিএসসির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আর্থিক লেনদেনের কথাও চাউর রয়েছে। ওই বছর গোপনে

বাস্তবায়িত নিয়োগ পরীক্ষায় প্রতি পদের বিপরীতে মাত্র তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন। অথচ পরীক্ষায় ১৫৪টি শূন্যপদের বিপরীতে আবেদন ছিল ১ হাজার ৫১৮টি। লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৫২ জন এবং ১৬২ জন উত্তীর্ণ হন। আর মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ১২৭ জনই কৃতকার্য হন। ওই সময় পিএসসি ৭৮ জনকে নিয়োগ দেওয়ার জন্য একটি প্যানেল তৈরি করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিএসসির সুপারিশ এবং সরকারের বিভিন্ন এজেন্ট অর্থাৎ পুলিশ ও এনএসআই ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০১৩ সালে ৫২ জন প্রকৌশলী যোগদান করেন। অভিযোগ, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে পিএসসি গঠিত প্যানেলের মেয়াদ শেষ হওয়ার সাড়ে তিন বছর পর ২০১৬ সালের ১৬ আগস্ট ২৬

জন এবং একই বছরের ২৭ ডিসেম্বর পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়। প্যানেলের সুপারিশপত্রে উল্লেখ রয়েছে-এক বছরের মধ্যে কোনো পদ শূন্য হলে প্যানেলভুক্তদের মধ্য থেকে শূন্যপদ পূরণ করা যাবে। এ অনিয়মে পিএসসি এবং এলজিইডি সিন্ডিকেটের যোগসাজশের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত। এ প্রসঙ্গে রিটকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, এলজিইডির ওই নিয়োগে তিনিও আবেদন করতে পারতেন যদি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতো। দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুনঃবিজ্ঞপ্তি না দিয়ে গোপনে পরীক্ষা নেওয়ায় তিনিসহ অন্যরা অংশ নিতে পারেননি। তিনি জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে নিজ দলের লোক নিয়োগ দিতে অতি গোপনে পরীক্ষা গ্রহণ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পিএসসির মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও সেসময় ফ্যাসিস্টদের ইচ্ছামতো কাজ করেছে। সেসময়

বিচার বিভাগও ফ্যাসিস্টদের কথায় চলত। এজন্য সে সময় আদালতের আশ্রয়ও তিনি চাননি। এখন নতুন বাংলাদেশ, মানুষের প্রতিকার চাওয়ার সুযোগ মিলেছে। এজন্য তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তার উদ্দেশ্য-অপকর্মকারীরা শাস্তি পাক। এ বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদীর বক্তব্য নিতে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল করে এবং খুদে বার্তা (এসএমএস) পাঠালেও কোনো সাড়া মেলেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা