৫ কোটি ৬৩ লাখে বিক্রি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬
     ৭:০৬ পূর্বাহ্ণ

৫ কোটি ৬৩ লাখে বিক্রি ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৭:০৬ 38 ভিউ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১৯৪৮ সালে অবসর নেন স্যার ডন ব্র্যাডমান। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। ঘরে যা ছিল ডনের শেষ সিরিজ। ওই সিরিজে তিনি যে ক্যাপটি পরেছিলেন সোমবার তা নিলামে বিক্রি হয়েছে। ডন ব্র্যাডমানের ঐতিহাসিক ব্যাগি গ্রিনটি ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশের হিসাবে যা প্রায় ৫ কোটি ৬৩ লাখ টাকা। অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের শহর গোল্ড কোস্টে লয়েডস এই নিলামের আয়োজন করেছিল। নিলামে ক্যাপটি কিনেছেন পরিচয় না জানানো এক ব্যক্তি। ক্যাপটির মালিকানা এতোদিন ছিল ভারতীয় ক্রিকেটার এসডব্লিউ সোহনি বা রাঙ্গা সোহনির। ৭৫ বছর ক্যাপটি তার পরিবারের কাছে ছিল। কখনো জনসাধারণের দেখার জন্য উন্মুক্তও করেননি।

এমনকি সোহনির পরিবারের সদস্যদেরও ক্যাপটি দেখার জন্য শর্ত ছিল। বয়স অন্তত ১৬ বছর না হলে এই ব্যাগি গ্রিন দেখার সৌভাগ্য হতো না সোহনির একান্ত আপনজনেরও। আর দেখার সুযোগ হলেও সেটা মাত্র পাঁচ মিনিটের জন্য। ব্যাগি গ্রিনের নিলামেও একটি শর্ত ছিল। ক্যাপটি যেই কিনুক যেন অস্ট্রেলিয়াতে থাকে এমনটাই চেয়েছিলেন তিনি। নিলামের শুরুতে লয়েডস অকশনিয়ার্সের প্রধান নিলাম পরিচালনাকারী এটাকে ‘হলি গ্রেইল’ অ্যাখ্যা দেন। জানিয়ে দেন সোহনির শেষ ইচ্ছা, ‘ক্যাপটি আবার অস্ট্রেলিয়ায় ফিরুক’ শর্তের কথা। সোহনির চাওয়া মতো ক্যাপটি অস্ট্রেলিয়াতেই থাকবে এবং বিখ্যাত কোনো জাদুঘরে প্রদর্শনীর জন্য ব্যবহৃত হবে। এতে ডন ব্র্যাডমানের মতো নাম লেখা থাকবে এসডব্লিউ সোহনিরও। ডন ব্র্যাডম্যানের

মোট ব্যাগি ক্রিনের সংখ্যা ১১টি। তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২ টেস্ট খেললেও সিরিজ খেলেছেন ১১টি। তখন প্রতি সিরিজে একটি করে ক্যাপ দেওয়া হতো। পরবর্তীতে ব্যাগি গ্রিনের সম্মানে অনেক ক্রিকেটার ক্যারিয়ার জুড়ে এক ক্যাপে খেলতে পছন্দ করেন। ডনের প্রথম ব্যাগি গ্রিন ২০২০ সালে নিলামে ৪ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। তার শেষ ব্যাগি গ্রিনটি ২০০৩ সালে ৪ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়। ২০০৮ সালে যা ৪ লাখ ডলারে হাতবদল হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪