৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:৩৯ অপরাহ্ণ

৪৮ ঘণ্টায় ১০০-র বেশি কম্পন, বড় ভূমিকম্পের আশঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৯ 147 ভিউ
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় এজিয়ান সাগরে ১০০-র বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। যেগুলোর মাত্রা ছিল ১.৩ থেকে ৪.৮-এর মধ্যে। সেই সঙ্গে গত ২৮ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে ৪০০-রও বেশি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি। সোমবার এএফএডির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এদিকে রোববার গভীর রাতেই গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এক জরুরি বৈঠক ডাকেন। এজিয়ান দ্বীপপুঞ্জ অঞ্চলে ক্রমবর্ধমান ভূমিকম্পের কারণে তাদের বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা তৈরি হয়েছে। ওই বৈঠকে সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এদিকে

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় গ্রিসের সান্তোরিনি দ্বীপে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেগুলো হলো- 🔹 সার্চ ও রেসকিউ টিম মোতায়েন; 🔹 ড্রোন ও উদ্ধারকারী কুকুর ব্যবহার করে নজরদারি; 🔹 জরুরি ব্যবস্থাপনার জন্য তাবু স্থাপন; 🔹 ভবনের ক্ষতি এড়াতে সুইমিং পুল খালি করা। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উচ্চ সতর্কতা বজায় রেখেছে এবং বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কায় যথাযথ প্রস্তুতি নিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন