ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য?
কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ
স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি
ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা
মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা
ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন
‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে?
৩ দিনে ৩৩ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) আবারও নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে যায় তারা।
ট্রলার মালিক সমিতি জানিয়েছে, তিন দিনে মোট ৩৩ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। চলতি মাসে ২০ দিনে ৪০ জেলে ও ছয়টি ট্রলার-নৌকা ধরে নিয়ে গেছে সংগঠনটি। এ পর্যন্ত কাউকেই ফেরত আনা সম্ভব হয়নি। ফলে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, অপহৃত ট্রলারটির মালিক টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার আবদুল মোনাফের ছেলে উমর ছিদ্দিক। ট্রলারে ৭ মাঝিমাল্লা ছিলেন।
অপহরণের আগে ট্রলারের মাঝি এবাদুল্লাহ মোবাইল ফোনে
জানান, সাগর থেকে ফেরার পথে আরাকান আর্মির স্পিডবোটে জেলেদের ধাওয়া করে আটক করে। পরে ট্রলার ও জেলেদের মিয়ানমারের ফাতংজা খালের দিকে নিয়ে যায়। এ বিষয়ে জানতে কোস্টগার্ড ও বিজিবির স্থানীয় কর্তাদের একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিজিবির প্রচেষ্টায় ১৮৯ জেলে ও ২৭টি ট্রলার ফেরত আনা হয়েছে।