২২ হাজারের গরুর হাট বেড়ে ২ লাখ ২২ হাজারে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫
     ৫:০৬ পূর্বাহ্ণ

২২ হাজারের গরুর হাট বেড়ে ২ লাখ ২২ হাজারে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ৫:০৬ 108 ভিউ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে গরুর হাটের ইজারায় সরকারি দর ২২ হাজার থেকে লাফিয়ে ২ লাখ ২২ হাজার টাকা সর্বোচ্চ দরে উঠেছে। সোমবার (২৬ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গরুর হাট অস্থায়ী লিজ প্রদানকালে এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। জানা যায়, উপজেলার মোট ২১টি হাটের অস্থায়ী লিজ প্রদানের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। সেই মোতাবেক সোমবার পর্যায়ক্রমে বিভিন্ন বাজারের ডাক সম্পন্ন হওয়ার প্রাক্কালে উপজেলার টামটা রাঢ়া মৌলভি বাজারের অস্থায়ী লিজ নিতে মোট ৯ জন দরপত্র ক্রয় করে ডাকে অংশ নেন। বাজারটির সরকারি ইজারা মূল্য ২২ হাজার ৬শ টাকা এবং দরপত্র মূল্য ৫০০ ধরা হয়। এতে মো. জসীম উদ্দিন ২ লাখ ২২ হাজার

টাকা সর্বোচ্চ দর বলেন। তার নিকটতম দরদাতা মো. শরিফ হোসেন পাটোয়ারী বলেন ২ লাখ ২১ হাজার ৭৫০ টাকা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ২৫০ টাকার ব্যবধানে সর্বোচ্চ দরদাতা হিসেবে জসীম উদ্দিনকে কোরবানি ঈদের অস্থায়ী গরুর বাজার লিজ প্রদান করেন। এসময় নির্বাহী কর্মকর্তা জসীমকে ডেকে সতর্ক করে বলেন, সরকারি নির্দেশনার বাইরে হাসিল নেওয়া হলে বা শর্ত ভঙ্গ করলে আইনিব্যবস্থা নেওয়া হবে। এসময়ে লিজ কমিটির সদস্য, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা angladesh’s Vote: A Mandate Under Scrutiny শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক ‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ লুটপাটের ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস: ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন ২, আহত ৩: জঙ্গি বা জামায়াত-শিবির ধারণা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীদের প্রতি জামায়াতের অসহযোগিতা: অভ্যন্তরীণ অসন্তোষ ও মুনাফেকির অভিযোগ চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, স্লোগানে ঢাবি ক্যাম্পাসে ঘুরল পিকআপ গুলশানে শতকোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক ডিসিরা বাসায়, গণভোটের ফল ঝুলছে : কী বানানো হয়েছে রাতভর? ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস ‘দায়মুক্তি’ শীর্ষক