২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫
     ৭:২২ পূর্বাহ্ণ

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৫ | ৭:২২ 46 ভিউ
২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণের দৃশ্যপট পরিষ্কার হলো ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত এই ড্রতে একে একে নির্ধারিত হয়েছে ১২টি গ্রুপের দল। ৪৮ দলের আসরে প্লে-অফ মিলিয়ে সম্ভাব্য ৬৪ দেশের নাম উঠে এসেছে স্ক্রিনে। কোন গ্রুপে কারা পড়েছে—সমর্থকদের আগ্রহ ছিল চরমে, বিশেষ করে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে। নীচে গ্রুপভিত্তিক সব তথ্য তুলে ধরা হলো— গ্রুপ–এ মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি গ্রুপ–বি কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ গ্রুপ–সি ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি গ্রুপ–ডি যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি গ্রুপ–ই জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, কুরাসাও গ্রুপ–এফ নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি গ্রুপ–জি বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড গ্রুপ–এইচ স্পেন, সৌদি আরব, উরুগুয়ে, কেপ ভার্দে গ্রুপ–আই ফ্রান্স,

সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ গ্রুপ–জে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান গ্রুপ–কে পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ গ্রুপ–এল ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা এই ড্রয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল সব দল। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা–এই তিন দেশে ছড়িয়ে থাকা ২০২৬ বিশ্বকাপের আয়োজন হবে ইতিহাসের সবচেয়ে বড় কাঠামোয়, আর তার প্রথম স্বাদই পাওয়া গেল এই ড্র অনুষ্ঠানে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ কার্যত এক শূন্য নিরাপত্তার রাষ্ট্রে পরিণত হয়েছে। সার্বভৌমত্বের সংকটে যখন র‍্যাবকে পালিয়ে আসতে হয় : যেখানে রাষ্ট্রের চেয়ে মাফিয়া বেশি ক্ষমতাবান, সেখানে সংস্কারের গল্প শোনান ইউনুস *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* মরে গেলে সবাই আফসোস করে, কিন্তু বেঁচে থাকতে কেউ দেখে না”: চার মাস ধরে জেলবন্দি স্বামীর চিন্তায় ও অনাহারে এক স্ত্রীর হাহাকার আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ কারাগারে নেতা, কবরে স্ত্রী–সন্তান ভোটের জন্য আদর্শ বিসর্জন ইউনুসের অপশাসনে দেশ, আইনের শাসনের বদলে মববাজির রাজত্ব আরেকটি কারামৃত্যু: বিচারহীনতার সংস্কৃতিতে ‘খুন’ হলেন আ.লীগ নেতা গোলাম মোস্তফা ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না