১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬

আরও খবর

৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা

বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে?

আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়?

বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না?

সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না

সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা

জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের

১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৬ |
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন সংক্রান্ত কার্যক্রমের তথ্য ও অভিযোগের ভিত্তিতে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। আটককৃত আইনজীবীদের প্রাথমিক পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে এবং বিভিন্ন ফৌজদারি ও রাজনৈতিক মামলায় তাদের জড়িত থাকার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পুলিশের দাবি, অপরাধ ও বিশৃঙ্খলা রোধে এই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় ১৫ই আগস্ট উপলক্ষে আলোচনা সভায় জড়ো হওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৫ নেতাকর্মীকে

আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া বিবৃতি অনুযায়ী, ১৫ই আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় কয়েকজন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী জড়ো হন। সেখানে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে—এমন খবর পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ অভিযান চালায়। অভিযানে নেতৃত্বদানকারী হিসেবে অ্যাডভোকেট উম্মে হাবিবাকে (৪৭) আটক করা হয়। তিনি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য। আটক অন্যদের মধ্যে রয়েছেন হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তরবিষয়ক সম্পাদক মো.

ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্মবিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সুজলা অন্তরা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু। এ ছাড়া সদস্য- সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের মধ্যে অনেকেই আইনপেশায় যুক্ত বলে জানা গেছে। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি

মামলা করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটির নম্বর ১২। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। তবে পুলিশের বিবৃতিতে মামলায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন কোন ধারায় অভিযোগ আনা হয়েছে, তা উল্লেখ করা হয়নি। এদিকে এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আইনজীবী সমাজে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। আটক আইনজীবীদের সহকর্মী ও সমর্থকরা এ ঘটনাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন। আইনজীবী নেতারা জানান, পেশাগত দায়িত্বে নিয়োজিত আইনজীবীদের কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা মানবাধিকার ও আইনি কাঠামোর চরম লঙ্ঘন। তাদের মতে, কেবল রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে আইনজীবীদের সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। সহকর্মী আইনজীবীরা অনতিবিলম্বে আটক সকল আইনজীবীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। দাবি

না মানা হলে আগামীতে আদালত অঙ্গনে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য