১৫০০ টাকা মাইক ভাড়া দেয়া লাগত, তারা এখন ৭ হাজার টাকার পাঞ্জাবি পরে: নুর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫
     ৭:০৪ পূর্বাহ্ণ

১৫০০ টাকা মাইক ভাড়া দেয়া লাগত, তারা এখন ৭ হাজার টাকার পাঞ্জাবি পরে: নুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৭:০৪ 134 ভিউ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, "কর্মসূচির সময় যেখানে ১৫০০ টাকা মাইক ভাড়া দিতে হতো, সেই ছাত্র নেতারা এখন ৭ হাজার টাকার ইলিয়নের পাঞ্জাবি পরে এবং এলাকায় ১৫০ গাড়ির বহর নিয়ে শোডাউন দিচ্ছে। এ পরিবর্তন কতটা জনগণের প্রত্যাশা ছিল, তা প্রশ্নসাপেক্ষ। ছাত্ররা তাদের সর্বস্ব দিয়ে জাতির মুক্তির জন্য লড়াই করেছে, এবং তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।" তিনি আরও বলেন, "আজকের ছাত্র নেতারা কলঙ্কিত ইতিহাস রচনা করছেন। যদি এটি চলতে থাকে, তবে তরুণদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। তবে, এই কিছু তরুণ পুরো তরুণ সমাজের প্রতিনিধিত্ব করে না। আমাদের পরিষ্কারভাবে মানুষের সামনে আমাদের অবস্থান ব্যাখ্যা করতে হবে।" নুরুল হক নুর তার

বক্তব্যে আরো উল্লেখ করেন, "শেখ হাসিনার সময়েও আল রাজি কমপ্লেক্সে অফিস নিয়েছিলাম, কিন্তু এখনও সেখানে আছি। আমাদের অবস্থার পরিবর্তন হয়নি, অনেকের হয়েছে। অনেক নেতা বলছেন, 'আপনারা তো নিউজ কাভারেজ করেন, কিন্তু আমাদের অফিস এখনও আল রাজিতেই আছে।' তবে, আমরা কোনো সুবিধার জন্য সংগ্রাম করি না। গণঅধিকার পরিষদ পরিষ্কারভাবে বলছে, বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি সূচনা করতে চায়।" তিনি বলেন, "২০২১ সালে গণঅধিকার পরিষদ ঘোষণা করেছিল যে, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না। দলীয় প্রধান একটি দলকে রিপ্রেজেন্ট করে, আর সরকার প্রধান দেশের সমস্ত দলের কাজের জন্য দায়িত্বশীল। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক