হোম-অ্যাওয়ে ফরম্যাট বাতিল, সাফে কমছে ম্যাচের সংখ্যাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫
     ১০:২১ অপরাহ্ণ

হোম-অ্যাওয়ে ফরম্যাট বাতিল, সাফে কমছে ম্যাচের সংখ্যাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৫ | ১০:২১ 108 ভিউ
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন আসছে সাফ চ্যাম্পিয়নশিপকে হোম অর অ্যাওয়ে ফরম্যাটে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। তবে সে সিদ্ধান্ত থেকে এবার সরে এল সাফ কর্তৃপক্ষ। আসছে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ একটি কেন্দ্রীয় ভেন্যুতে আগের ফরম্যাটেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে কমে যাবে ম্যাচের সংখ্যাও। সংস্থাটির নির্বাহী কমিটি একটি সভায় সিদ্ধান্ত এসেছিল যে, টুর্নামেন্টটি হোম অর অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে, যেখানে ২৩টি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল। অংশগ্রহণকারী প্রত্যেক দল তিনটি করে ম্যাচ নিজ দেশে খেলার সুযোগ পেত। অন্য তিনটি ম্যাচ খেলতে হতো অ্যাওয়ে ভেন্যুতে। তবে কার বিপক্ষে হোম আর কার বিপক্ষে অ্যাওয়ে সেটা ড্রতে নির্ধারিত হতো। তবে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সাফ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,

টুর্নামেন্টটি আগের ১৪টি আসরের মতোই একটি নির্দিষ্ট ভেন্যুতে আয়োজন করা হবে এবং ম্যাচের সংখ্যা কমিয়ে আনা হবে। টুর্নামেন্টটি আগামী ২০ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে আয়োজনের সম্ভাবনা রয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ঢাকা থেকে ভার্চুয়ালি সভায় অংশ নিয়েছিলেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, ‘সাফ চ্যাম্পিয়নশিপ হোম অর অ্যাওয়ে ফরম্যাটের পরিবর্তে কেন্দ্রীয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কা বা ভারত আয়োজক হতে পারে, তবে সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’ সূত্র জানাচ্ছে, বৈঠকে সিদ্ধান্ত পরিবর্তনের মূল কারণ হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের পরিস্থিতি। বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তা চলছে এখন, এদিকে মানসম্পন্ন ভেন্যুও নেই খুব একটা। আর পাকিস্তানে নির্বাচন আসন্ন। মূলত এ কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে সাফ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত