হু হু করে চলে যাচ্ছে এমবি, জানুন কমানোর উপায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫
     ৮:০০ পূর্বাহ্ণ

হু হু করে চলে যাচ্ছে এমবি, জানুন কমানোর উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ৮:০০ 135 ভিউ
গাঁটের পয়সা খসিয়ে কয়েক জিবি নেট কিনে ব্রাউজিং করতে যাবেন, তখন দেখলেন হোয়াটসঅ্যাপ ডাটা আপডেট নিচ্ছে। খরচ হবে কম করে হলেও দেড় জিবি। মাথা খারাপ করা অবস্থা বটে! এমন বিড়ম্বনা থেকে উত্তরণের পথও বাতলে দিয়েছে হোয়াটসঅ্যাপ। হু হু করে এমবি কাটাও আটকানো যাবে। সেক্ষেত্রে সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে। ভার্চুয়াল এই সময়ে মানুষ অনেক বেশি অনলাইন নির্ভর। বন্ধুবান্ধব কিংবা অফিসের কাছে প্রায়ই অডিও, ভিডিও কিংবা ফাইল পাঠানো হয়। এসব শেয়ারের ক্ষেত্রে বেশ জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কারণে অ্যাপটি অত্যন্ত নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। যখন আরও ছবি এবং ডকুমেন্ট শেয়ার করবেন, তখন অধিক ডেটা খরচ হবে। এই পদ্ধতিতে অনায়েসে কমাতে পারবেন ডাটা অপচয়— প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন

করুন। তারপর উপরের ডানদিকে দৃশ্যমান ৩ ডট আইকনে ক্লিক করুন এবং সেটিংস অপশনে যান। সেটিংসে যাওয়ার পর স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করতে হবে। নেটওয়ার্ক অপশনের অধীনে কলের জন্য ‘কম ডেটা ব্যবহার করুন (Use Less data for Calls)’ বিকল্পটি পাবেন। যদি আপনি এই অপশনটি আনএবল করা থাকে তাহলে চালু করুন। এটি আপনার ডেটা সাশ্রয়ে সাহায্য করবে। ছবির কোয়ালিটির ক্ষেত্রে— ‘Use Less data for Calls’ অপশনের নিচে, মিডিয়া আপলোড কোয়ালিটির অপশনটি দেখতে পাবেন। এই ফিচারে আপনি দুটি অপশন পাবেন যার মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং এইচডি কোয়ালিটি। যদি ডেটা সংরক্ষণ করতে চান তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি বিকল্পটি বেছে নিন। যদি এইচডি কোয়ালিটি বেছে নেন তাহলে বেশি ডেটা খরচ হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক