ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি
মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী
এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
অস্ত্র সমর্পণের জন্য নতুন শর্ত ফিলিস্তিনি যোদ্ধাদের
যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা নিয়ে ‘সুখবর’ দিলেন সারাহ কুক
গ্রিস উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৮
ভারতের গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩
হিটলারের ভালোবাসা পেতে উন্মুখ ছিল বান্ধবী
জার্মানির স্বৈরশাসক এডলফ হিটলার ১৯৪৫ সালেই বার্লিনে মারা গিয়েছিলেন বলে দাবি ফরাসী বিজ্ঞানীদের। তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই। এবার বেরিয়ে আসল নতুন চাঞ্চল্যকর তথ্য। হিটলারের ভালোবাসা পাওয়ার জন্য উন্মুখ ছিলেন তার বান্ধবী ইউনিটি মিটফোর্ড। এটাও কি সম্ভব?
ব্রিটিশ বান্ধবী ইউনিটি মিটফোর্ড একটি ডায়েরিতে হিটলার সম্পর্কে বলেছেন ‘ও খুব মিষ্টি এবং সমকামী।’ তিনের দশকে হিটলারের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ইউনিটির। সম্প্রতি আবিষ্কৃত হয়েছে তার ডায়েরি। তা বই আকারে প্রকাশ করা হয়েছে। আর সেই ডায়েরি পাতায় পাতায় বর্ণনা রয়েছে হিটলারের সঙ্গে তার সম্পর্ক।
ডায়েরিতে ইউনিটি জানান, হিটলারের ভালোবাসা পাওয়ার জন্য তিনি উন্মুখ ছিলেন। হিটলার ছিলেন খুব মিষ্টি এবং সমকামী। ১৯৩৫ থেকে ১৯৩৯ সাল
পর্যন্ত দুজনের মধ্যে ১৩৯ বার দেখা হয়েছিল। প্রথম দেখা থেকেই তিনি প্রেমে পড়ে যান হিটলারের। হিটলারের ‘প্রেমিকা’ আবিষ্কার করেন, তার প্রিয় দেশ জার্মানি ও মাতৃভূমি ব্রিটেন পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত। এই আঘাত সইতে না পেরে নিজের মাথাতেই গুলি করেন ইউনিটি কিন্তু আত্মহত্যার চেষ্টা ব্যর্থ হন। তবে বাম মস্তিষ্ক ভয়ংকর জখম হয়। একটি বুলেট আটকে ছিল খুলির ভেতর। তিনি ব্রিটেনে ফিরে আসেন। সেখানেই ১৯৪৮ সালে মাত্র ৩৩ বছর বয়সে তার মৃত্যু হয়। এদিকে, এই ডায়েরি সত্যি কিনা তা নিয়ে সেই প্রশ্ন উঠেছিল। তবে ডায়েরি পাতা, কালি ও ইউনিটির হাতের লেখা খুঁটিয়ে দেখে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে এই ডায়েরিটি সত্যি।