হিজবুল্লাহর ১৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪

হিজবুল্লাহর ১৫০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৪ |
লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জেনারেল হার্জে হালেভি। একই সঙ্গে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে হার্জে হালেভি বলেন, হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটা আমরা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি। তিনি বলেন, ‘হিজবুল্লাহ হতাহতের সংখ্যা লুকাচ্ছে। কমান্ডারদের মৃত্যুর তথ্য লুকাচ্ছে। আমাদের ধারণা আমরা হিজবুল্লাহর ১ হাজার ৫০০ যোদ্ধাকে হত্যা করেছি। গত মাসের শেষ দিকে লেবাননের দক্ষিণে স্থল হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। সেখানে হিজবুল্লাহর যোদ্ধাদের শক্ত ঘাঁটি রয়েছে। তবে স্থল হামলা চালাতে গিয়ে প্রথমদিনেই বড়

ধাক্কা খায় দখলদার বাহিনী। লেবাননে অভিযানে গিয়ে এখন পর্যন্ত অন্তত ৬০ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) গোলানি ব্রিগেডের সেনাদের সঙ্গে দেখা করতে যান হালেভি। সেখানে তিনি বলেন, হিজবুল্লাহর ওপর যত শক্ত হামলা চালানো যায় ঠিক ততটা আমরা চালাব। আমরা তাদের কমান্ডারদের হত্যা করেছি। আর আপনারা স্থানীয় কমান্ড অবকাঠামো ধ্বংস করছেন। খবর বিবিসি বাংলার। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার পর, ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে ক্রমাগত হামলা চালায় হিজবুল্লাহ। ফলে ওই এলাকায় থেকে অনেক বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয় তেল আবিব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …