হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৪০ অপরাহ্ণ

হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৪০ 80 ভিউ
দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহর আরেক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি সরকার। নিহত ওই কমান্ডারের নাম আব্বাস আহমদ হামুদ। তিনি হিজবুল্লাহর বিমান বাহিনীর একজন শীর্ষ কমান্ডার ছিলেন। রোববার ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরাইলের একটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ লেবাননে হামলার পর ইসরাইলি বাহিনী দাবি করেছে যে, তারা হিজবুল্লাহর বিমান বাহিনীর অন্যতম কমান্ডার আব্বাস আহমদ হামুদকে হত্যা করেছে। এদিকে ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতজও একজন শীর্ষ কমান্ডারকে হত্যার তথ্য নিশ্চিত করলেও নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা কখনো আমাদের দিকে কোনো ড্রোন উড়ে আসতে দেবো না’। তার এই ঘোষণার কয়েক মিনিট

আগে আল-মায়াদিন জানিয়েছে, দক্ষিণ লেবাননের জারজোয়া এলাকায় একটি গাড়িকে লক্ষ্যবস্তু করে ইসরাইলি বাহিনী। এতে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। এদিকে আল-মায়াদিনের লেবানন প্রতিবেদক জানিয়েছেন, দক্ষিণ লেবাননের কফারকেলা শহরে ইসরাইলি বাহিনীর হামলায় বিশাল বিস্ফোরণ ঘটেছে। তবে হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরাইলের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক