হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪

হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ |
ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে দেয়া চিঠি পেয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে চিঠি প্রাপ্তির তথ্য নিশ্চিত করে পুলিশের মিডিয়া উইং। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সাগর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পাঠানো চিঠি আমরা হাতে পেয়েছি। এর আগে গতকাল সকালে শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের সহযোগিতা চেয়ে পুলিশের মহাপরিদর্শক বরাবর চিঠি পাঠানোর কথা জানান ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, গত ১০ নভেম্বর এ চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানানো হয়েছে। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তিনি

(শেখ হাসিনা) যেহেতু মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পেন্ডিং আছে। কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। এ কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসেবে ইন্টারপোল যাতে তাকে গ্রেফতারের লক্ষ্যে ব্যবস্থা নেয় এবং তার ব্যাপারে অন্তত রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা অনুরোধ পাঠিয়েছি। কীভাবে চিঠি পাঠানো হয়েছে. জানতে চাইলে চীফ প্রসিকিউটর বলেন, এটা কমিউনিকেট করার দায়িত্ব আইজিপির। আমরা সরাসরি লিখেছি ইন্টারপোলের কাছে। এটাই যাবে। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার। সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয় হাইকোর্টের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা

ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। তিন সদস্যের এ ট্রাইব্যুনাল গত ১৭ অক্টোবর জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দেন। তাদের গ্রেফতার করে আগামী ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়। একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ও আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ হত্যাকাণ্ডে জড়িত ৪৬ জনের বিরুদ্ধে। জুলাই-আগস্ট গণহত্যা তথা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত কোনো মামলায় এটি হচ্ছে প্রথম পরোয়ানা। ওয়ারেন্টভুক্ত ৪৬ আসামির মধ্যে আপিল বিভাগের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং ‘সুশীল বুদ্ধিজীবী’ ড. জাফর ইকবালের নামও রয়েছে। এরই মধ্যে এ

মামলার আসামি হিসেবে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ