হাসপাতালের ১৫ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫
     ৪:৩৬ অপরাহ্ণ

হাসপাতালের ১৫ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ৪:৩৬ 113 ভিউ
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫তলা থেকে লাফিয়ে পড়ে পলাশ (৩০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পলাশ নামের ওই যুবক ইনহ্যালেশন বার্ন নিয়ে ৬০১ এর মেইল এইচডিইউতে ভর্তি ছিলেন। ওই রোগীর আগে থেকেই মানসিক সমস্যা ছিল। সকালের দিকে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর অনেক খোঁজাখুঁজির পর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ১৫তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু হয়েছে। পলাশের ছোট ভাই অলক বিশ্বাস জানান, ৬

মার্চ গার্মেন্টসের ওয়াশিং প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হলে তাকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ৯ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর দুই দিন আগে তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। অলক জানান, তাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর থানার শিবপুর গ্রামে। তার বাবার নাম জয়ন্ত কুমার বিশ্বাস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন