হামজা ও বাংলাদেশের প্রশংসায় ভারতের কোচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫
     ৪:৫৪ পূর্বাহ্ণ

হামজা ও বাংলাদেশের প্রশংসায় ভারতের কোচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মার্চ, ২০২৫ | ৪:৫৪ 119 ভিউ
বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১২৬তম স্থানে রয়েছে ভারত, যেখানে বাংলাদেশ ১৮৫তম। দুই দলের মধ্যে বড় ধরনের তফাৎ, তবে একটি পরিসংখ্যান অবাক করার মতো। এই ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে একটি ম্যাচ খেলে ভারত জিতেছে ৩-০ গোলে, যা গত ১৫ মাসে তাদের প্রথম জয়! টানা ১২ ম্যাচের জয়খরা কাটিয়ে নিঃসন্দেহে ভারত তাদের হারানো আত্মবিশ্বাস ফি পেয়েছে। তবে বাংলাদেশকে নিয়ে সতর্ক তাদের থাকতেই হচ্ছে। কারণ হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি লাল সবুজক দলের জন্য একটি মাইলফলক। আর এই মিডফিল্ডারের কারণে ভারতের জন্য ম্যাচটি কঠিন চ্যালেঞ্জের হবে। বাংলাদেশকে ভোগাতে অবশ্য তারকা খেলোয়াড় সুনীল ছেত্রীকে ফেরানো হয়েছে। সাবেক অধিনায়ক অবসর ভেঙেছেন এই এশিয়ান কাপ বাছাই খেলার জন্য। মালদ্বীপের

বিপক্ষে গোলও করেছেন তিনি। ম্যাচ শেষে ভারত কোচ মানালো মার্কেজ বলেছেন, ‘যখন আপনি জিতবেন, সেটা আপনাকে আনন্দ দেবে। আপনি ভালো বা খারাপ খেলতে পারেন কিন্তু অনেকগুলো ম্যাচের পর জয় পাওয়া গুরুত্বপূর্ণ।’ তবে বাংলাদেশের বিপক্ষে যে ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে তা বুঝতে পারছেন তিনি, ‘আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা, দুই দলের জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’ হামজাকে প্রশংসায় ভাসালেন মার্কেজ, ‘হামজা একজন অসাধারণ খেলোয়াড়।’ তবে তাকে নিয়ে বেশ সতর্ক এই কোচ, ‘সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু সে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তবে বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। কারণ, গত তিন বা চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে

খেলে যাচ্ছে।’ ২০২১ সালের সাফ চ্যাম্পিয়নশিপে ভারত ও বাংলাদেশের শেষ দেখায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ছেত্রী এবং বাংলাদেশের ইয়াসিন আরাফাত গোল করেছিলেন। এবার হামজার উপস্থিতি এই লড়াইয়ে নিশ্চিতভাবে নতুন মাত্রা যোগ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত