হানিয়ার নতুন রেকর্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫
     ৬:১০ অপরাহ্ণ

হানিয়ার নতুন রেকর্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ৬:১০ 112 ভিউ
বলিউড, হলিউড কিংবা ললিউড, বিনোদনের যে ইন্ডাস্ট্রিই হোক না কেন, একটা সময় পর্যন্ত তার কেন্দ্রবিন্দুতে ছিলেন পুরুষ তারকারা। কিন্তু সময় বদলেছে। নারী তারকারা এখন কেবল জায়গা করে নিচ্ছেন না বরং নিজেরাই হয়ে উঠছেন পুরো শিল্পের চালিকাশক্তি। আর পাকিস্তানের বিনোদন জগৎ, অর্থাৎ ললিউডও এই ঢেউ বদলে অংশ নিচ্ছে একেবারে সামনে থেকেই । আর এই পরিবর্তনের নেতৃত্বে রয়েছেন ললিউডের বর্তমান সময়ের সবচেয়ে উজ্জ্বল তারকা হানিয়া আমির। তার চারটি জনপ্রিয় নাটক, মেরে হাম সাফার, কাভি ম্যায় কাভি তুম, ইশকিয়া ও মুঝে পেয়ার হুয়া থা একসঙ্গে মিলিয়ে অতিক্রম করেছে ১ বিলিয়ন (১০০ কোটি) ভিউয়ের চমকপ্রদ মাইলফলক। এমন বিরল সাফল্য শুধু প্রশংসনীয় নয় বরং রীতিমতো গড়েছে ইতিহাস।

কারণ ললিউডে এত বড় ভিউয়ের রেকর্ড আগে কেবল হাতে গোনা কয়েকজন পুরুষ তারকার নামেই শোনা যেত। এই মুহূর্তে হানিয়া টক্কর দিচ্ছেন ললিউডের শীর্ষ দুই পুরুষ তারকা দানিশ তৈমুর ও ওয়াহাজ আলিকে। যাদের দুজনেরই রয়েছে ১০০ কোটির ক্লাবে চারটি করে নাটক। দানিশ তাইমুরের ব্লকবাস্টার নাটকগুলো হলো, ক্যায়সি তেরি খুদগর্জি, জান নিসার, মন মাস্ত মালাং ও দিওয়াঙ্গি । এদিকে ওয়াহাজ আলির জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে, তেরে বিন, ফিতুর, মুঝে পেয়ার হুয়া থা, এহদ-ই-ওয়াফা। তবে হানিয়ার এই অর্জনের বিশেষত্ব এখানেই যে, এটা কেবল তার একক সাফল্য নয়, বরং নারীকেন্দ্রিক গল্প ও চরিত্র যে দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নিচ্ছে এটা তারও প্রমাণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন