হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ September, ২০২৬

হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ September, ২০২৬ |
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিয়মিত সামরিক মহড়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক প্রাণ হারিয়েছেন এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বুধবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করা হয়েছে। ​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে হাটহাজারীর ফায়ারিং রেঞ্জে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের অনুশীলনের সময় আকস্মিকভাবে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সৈনিকের মৃত্যু হয়। দুর্ঘটনায় আশঙ্কাজনকভাবে আহত ওই সেনা কর্মকর্তাকে দ্রুত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়েছে। ​ কোনো রণাঙ্গন বা শত্রুপক্ষের হামলা নয়—নিজেদের নিরাপদ ফায়ারিং রেঞ্জেই এমন প্রাণঘাতী দুর্ঘটনা দেশের সামরিক বিশ্লেষক

ও সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ট্যাঙ্কটির কোনো যান্ত্রিক বা কারিগরি গুরুতর ত্রুটি ছিল কি না, কিংবা এতে ব্যবহৃত গোলাবারুদের মান ও উৎস কী ছিল—তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে, ব্যবহৃত গোলাবারুদ কোনো নির্দিষ্ট দেশ থেকে আমদানি করা হয়েছিল কি-না এবং পাকিস্তান থেকে আমদানি করা কোনো গোলাবারুদ কি এই অনুশীলনে ব্যবহৃত হয়েছিল কি-না? সেই বিষয়টিও সামনে আসছে। ​পাশাপাশি, মহড়াকালীন নিরাপত্তা প্রটোকল বা অপারেশনাল ব্যবস্থাপনায় কোনো শিথিলতা ছিল কি না, তা-ও খতিয়ে দেখার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ​আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ ও কারিগরি ত্রুটি অনুসন্ধানে ইতিমধ্যে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার