স্বাক্ষর জালিয়াতি : চবির আলাওল হল কর্মচারী বরখাাস্ত। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫
     ৫:১২ অপরাহ্ণ

স্বাক্ষর জালিয়াতি : চবির আলাওল হল কর্মচারী বরখাাস্ত।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ | ৫:১২ 121 ভিউ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত ওই কর্মচারীর নাম শ্রাবণ সরকার, যিনি দীর্ঘদিন ধরে হল অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। একই ঘটনায় হলের আরও দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. এনামুল হকের স্বাক্ষর জালিয়াতি করে শ্রাবণ সরকার ২৫ হাজার টাকা উত্তোলন করেন। পরে প্রভোস্টের ফোনে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার নোটিফিকেশন এলে তিনি বিষয়টি বুঝতে পারেন এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত শ্রাবণ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয় এবং হলের

আরও দুই কর্মচারী শামসুল হুদা ও ছৈয়দ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে শ্রাবণ সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এ সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সুযোগ–সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত