স্ত্রীকে পিটিয়ে হত্যা : স্বামীর বাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫
     ৫:৩৯ অপরাহ্ণ

স্ত্রীকে পিটিয়ে হত্যা : স্বামীর বাড়িতে আগুন বিক্ষুব্ধ জনতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৫:৩৯ 97 ভিউ
গাজীপুরের শ্রীপুরের বরমী মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম (৩৫) উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক। নিহতের স্বজনরা জানান, ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে নিহত সুইটি আক্তার নিশির সঙ্গে শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মো. শাহ্জাহান মৃধার ছেলে নুরুল ইসলামের দেড় বছর আগে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার মাসের এক মেয়ে জন্ম নেয়। বিয়ের পর জানতে পারেন নুরুল ইসলাম মাদকাসক্ত ও

এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। বিয়ের পর থেকে মাদকাসক্ত নুরুল ইসলাম সুইটির ওপর নির্যাতন করতেন। এ ছাড়া প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগেই থাকত। বুধবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে বিয়ের ঘটক নাজমুল মোবাইল ফোনে সুইটির মৃত্যুর খবর জানান। মৃত্যুর সংবাদ শুনে নুরুল ইসলামের বাড়িতে এসে সুইটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এ সময় শাশুড়ি জোবেদাকে আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে স্থানীয় জনতা স্বামী নুরুল ইসলামের দুই বাড়িতে আগুন দেয়। আগুনে দুটি বাড়ির আটটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে যায়। শ্রীপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আবদুল বারিক বলেন, স্বামীর হাতে স্ত্রী হত্যার

ঘটনায় নিহতের শাশুড়িকে আটক করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেট-৫: ভোটার ২৫৩৮, ভোট পড়ল ২৭৫৪! ফলাফলে ‘১০৮ শতাংশ’ ভোটের নজির ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য?