স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫
     ৪:০৩ অপরাহ্ণ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ৪:০৩ 151 ভিউ
ফরচুন বরিশালের বিপক্ষে ঝড় তুলেছিলেন মেহেদী হাসান মিরাজ। ১৮ বলে খুলনা টাইগার্সের অধিনায়ক আনেন ২৯ রান। তবে তখনই বাধে বিপত্তি। ব্যথায় মাঠেই বসে পড়েন তারকা অলরাউন্ডার। পরে স্ট্রেচারে করে মাঠও ছাড়তে হয়। মিরাজের চোটের অবস্থা এখনও জানা যায়নি। খুলনার ফ্র‌্যাঞ্চাইজিও কিছু বলেনি। তবে আপাতচোখে মনে হচ্ছে বেশ বড়ই চোট। শঙ্কায় পড়ে যেতে পারে বিপিএলে মিরাজের খেলাও। অনাকাঙ্ক্ষিত বিষয়টি না হলেই বরং ভালো। প্লে অফের দৌঁড়ে ভালোভাবে টিকে থাকা খুলনা অধিনায়ক হারাবে না। মিরপুরে আজ শেষ চার নিশ্চিতের লড়াইয়ে দারুণ শুরু করেছিল মিরাজের দল। ১৮ বলে ঝোড়ো ইনিংস খেলেছিলেন অধিনায়ক নিজে। কিন্তু বিপত্তি বাধে মিরাজকে এবাদত হোসেন বোল্ড করার পর। পায়ের ব্যথায় দাঁড়াতে

না পেরে মাঠেই বসে পড়েন তিনি। অবস্থা গুরুতর মনে হলে ডাকা হয় স্ট্রেচার। এসময় কুকড়াতে দেখা যায় মিরাজকে। পরে স্ট্র্চোরে চড়ে মাঠ ছাড়তে হয়। মিরাজের ইনজুরি খুলনার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দলটি এখন টেবিলের পাঁচে। সেরা চারে ওঠার সম্ভাবনা এখনও জিইয়ে আছে মিরাজ ব্রিগেডের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি