স্টার জলসার সঙ্গে ১২৫ কোটির চুক্তি সৌরভ গাঙ্গুলীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫
     ৫:০১ পূর্বাহ্ণ

স্টার জলসার সঙ্গে ১২৫ কোটির চুক্তি সৌরভ গাঙ্গুলীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ৫:০১ 104 ভিউ
সফল ক্যারিয়ারের পর ভারতের অনেক ক্রিকেটারদেরই ধারাভাষ্য বা কোচিংয়ের দিকে ঝুঁকতে দেখা যায়। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট প্রশাসক এবং মেন্টর হিসেবে কিছু সময় কাজ করলেও তিনি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন তার টিভি ক্যারিয়ারে। বিশেষ করে ‘দাদাগিরি’ অনুষ্ঠানের মাধ্যমে বাংলা ভাষাভাষীদের মধ্যে নিজের জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়ে নিয়েছেন তিনি। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘দাদাগিরি’ অনুষ্ঠানে হয়ত আর দেখা যাবে না সৌরভকে। ফলে স্বাভাবিকভাবেই মুষড়ে পড়েছিলেন ভক্তরা। পরে জানা যায়, একটি কুইজ শোতে তাকে দেখতে পাবেন দর্শকরা, ঠিক আগের মতোই। পাশাপাশি এই ক্রিকেটারের দেখা মিলবে ‘বিগবস’-এও। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ৪ বছরের জন্য সৌরভের সঙ্গে ১২৫ কোটি রুপির চুক্তি

হয়েছে স্টার জলসার। বিগবস ও নতুন কুইজ শোতে দেখা যাবে তাকে। ২০২৬ সালের জুলাই থেকে শো দুটিতে দেখা মিলবে তার। বিষয়টি নিয়ে বিগত কয়েকদিন ধরেই চলছিল চর্চা। এ প্রসঙ্গে সৌরভ পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, ‘নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে আমাকে। সেটা গ্রহণ করেছি। নতুন নতুন কাজ, নতুন কিছু করার নেশা সারাক্ষণ তাড়িয়ে বেড়ায়। সে কারণেই নতুন চ্যানেলে নতুন রূপে ফিরছি।’ সাবেক এই ক্রিকেটারের কথায়, ‘আমাকে কাজ টানে। কাজ করলে তো উপার্জন হবেই। তবে শুধুই উপার্জন আমার লক্ষ্য নয়। একটা উদাহরণ দিই, দর্শক দাদাগিরি দেখতে ভালোবাসেন। আমাকে ভালবাসেন। আমাকে দেখতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে তারা টেলিভিশনে চোখ রাখেন। এটা কম পাওনা নয়!

আমার সঞ্চালনায় একটা অনুষ্ঠান রেটিং চার্টে ভালো ফল করে। যা দেখে পরিচালক, দলের বাকিদের মুখ আনন্দে ঝলমলিয়ে ওঠে। এসব যখন দেখি, পারিশ্রমিকের কথা মনেই থাকে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান