সৌদি সফরে প্রেসিডেন্ট ট্রাম্প, শুরু হলো শীর্ষ বৈঠক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মে, ২০২৫
     ১০:২৯ অপরাহ্ণ

সৌদি সফরে প্রেসিডেন্ট ট্রাম্প, শুরু হলো শীর্ষ বৈঠক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:২৯ 80 ভিউ
মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) স্থানীয় সময় বিকেলে সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। ব্যতিক্রমীভাবে তাকে স্বাগত জানান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খবর আরব নিউজ। সাধারণত সৌদিতে অতিথিদের অভ্যর্থনা জানান প্রাদেশিক গভর্নররা বা মধ্যম পর্যায়ের সরকারি কর্মকর্তারা। তবে ট্রাম্পের বেলায় এই প্রথার ব্যতিক্রম ঘটিয়ে নিজে বিমানবন্দরে যান যুবরাজ সালমান, যা দুই দেশের সম্পর্কের গুরুত্ব ও উষ্ণতা প্রকাশ করে। বার্তাসংস্থা এপি জানায়, ট্রাম্পের বিমান সৌদি আকাশসীমায় প্রবেশের পরপরই দেশটির বিমানবাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানগুলো তার বিমানকে এস্কোর্ট করে বিমানবন্দর পর্যন্ত নিয়ে আসে। পরে বিমানবন্দরের গ্র্যান্ড হলে তাকে ঐতিহ্যবাহী আরবি

কফি দিয়ে বরণ করে নেওয়া হয়। বিমানবন্দরেই শুরু হয় সৌদি-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক। এতে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও গাজা পরিস্থিতি, ইরানের পরমাণু কর্মসূচি এবং ইয়েমেন সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। আরব নিউজ একে ‘ঐতিহাসিক সফর’ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, গাজা যুদ্ধ পরিস্থিতি, কৌশলগত কূটনীতি এবং বহুমুখী বাণিজ্যচুক্তির সম্ভাবনার কারণে ট্রাম্পের এই সফর গুরুত্বপূর্ণ। সফরের অংশ হিসেবে ট্রাম্প কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন। তবে ২০১৭ সালে প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্য সফর ইসরায়েল দিয়ে শুরু করলেও এবারের সফরে সে দেশ নেই। ট্রাম্পের সফরের সময়ই হামাস রেড ক্রসের কাছে মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারকে হস্তান্তর করে। ওয়াশিংটন

ছাড়ার আগে ট্রাম্প বলেন, এটি বড় খবর। তিনি তার পরিবারে ফিরে যাচ্ছেন, যা অসাধারণ। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে গাজা যুদ্ধ পরিচালনা, ইয়েমেনের হুতি বিদ্রোহ এবং ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে মতপার্থক্য ক্রমেই বাড়ছে—এমনটাই জানাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সব মিলিয়ে ট্রাম্পের এই সফর শুধু মধ্যপ্রাচ্যের কৌশলগত রাজনীতিতেই নয়, বরং আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎ গঠনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে বলে বিশ্লেষকদের অভিমত। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরসৌদি আরবসৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানদ্বিপক্ষীয় সম্পর্ক

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান