ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান
বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ
ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী
সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই
দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস
বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা
সৌদি আরব সফরে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
সৌদি আরব পৌঁছেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় রিয়াদের ডেপুটি আমির যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল রহমান তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর।
সফরে শারার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, দামেস্ক ও রিয়াদের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্তর্বর্তী প্রেসিডেন্টের সফরসঙ্গী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। তিনি দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্কের বিষয় তুলে ধরেন। সিরিয়ার ক্ষমতা থেকে বাশার আল-আসাদকে উচ্ছেদ করার প্রায় দুই মাস পর আল-শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া
হয়। এএফপি।
হয়। এএফপি।



