সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫
     ৭:৩০ অপরাহ্ণ

সৌদির নারীদের সম্পর্কে চমকপ্রদ তথ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৭:৩০ 114 ভিউ
সৌদি আরবের নারীদের ক্ষমতায়নে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পরিবর্তন দেখা দিয়েছে দেশটি। ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য পূরণে নারীদের সক্রিয় অংশগ্রহণ ব্যাপক আকারে বেড়েছে। ২০২৪ সালে সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নারীদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখা গেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস প্রকাশিত ‘সৌদি নারী পরিসংখ্যান রিপোর্ট ২০২৪’-এর তথ্যমতে, বর্তমানে দেশটিতে মোট সৌদি নারীর সংখ্যা ৯৮ লাখ ৭ হাজার ৬৬৩ জন। এদের মধ্যে ১৫-৩৪ বছর বয়সী নারীদের অনুপাত ৩৫ দশমিক ৭ শতাংশ। ২০২৪ সালে সৌদি নারীদের চাকরির হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৮ শতাংশ, এবং শ্রমবাজারে অংশগ্রহণের হার পৌঁছেছে ৩৬ শতাংশে। নারী বেকারত্বের

হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে হয়েছে ১৩ শতাংশ, যা ২০২২ সালে ছিল ১৯ শতাংশ। ২০২৪ সালের শেষ প্রান্তিকে এই হার আরও কমে ১১ দশমকি ৯ শতাংশে দাঁড়িয়েছে। দেশটিতে প্রাইভেট সেক্টরে কর্মরত সৌদি নারীর সংখ্যা ৯ লাখ ৯৭ হাজার জন। আর সরকারি সেক্টরে ৫ লাখ ছয় হাজার এবং পাবলিক সেক্টরে এক লাখ ৫৭ হাজার ৬০০ জন। সৌদিতে নারীদের সপ্তাহিক গড় কাজের সময় ৩৯ ঘণ্টায় দাঁড়িয়েছে। দেশটিতে ১৫ থেকে ২৪ বছর বয়সী নারীদের গড় মাসিক বেতন ৪ হাজার ৮৩২ রিয়াল, ২৫ থেকে ৫৪ বছর বয়সীদের গড় আয় আট হাজার ৩২৮ রিয়াল এবং ৫৫ থেকে তদূর্ধ্বদের আয় ১০ হাজার ৭৩৯ রিয়াল। প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর ও

তার বেশি বয়সী নারীদের মধ্যে ৩৫ দশমিক ৩ শতাংশ নারীর স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে। ২০২৪ সালে ১ হাজার ৯৫৬টি স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ১৮ বছর ও তার বেশি বয়সী নারীদের মধ্যে ৪৪ দশমিক ৬ শতাংশ নারী সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করেন। নারীদের মধ্যে সর্বাধিক জনপ্রিয় বিনোদনমূলক কার্যকলাপ হলো পার্ক ও বাগানে ভ্রমণ করা। এসব জায়গায় অংশগ্রহণের হার ৬২ দশমিক ৭ শতাংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান