সৌদিতে ভারি বৃষ্টির পূর্বাভাস, ফের বন্যার আশঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ৭:৫৯ অপরাহ্ণ

সৌদিতে ভারি বৃষ্টির পূর্বাভাস, ফের বন্যার আশঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৫৯ 89 ভিউ
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। সেই সঙ্গে এই বৃষ্টিপাত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও উল্লেখ করেছে। সংস্থাটি বলছে, আগামী দুই-তিনদিন রাজধানী রিয়াদ, হা’ইল, আল কাশিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, দক্ষিণাঞ্চলের সীমান্ত অঞ্চল, মক্কা ও মদিনায় ভারি বৃষ্টিপাত হবে। এর ফলে কিছু কিছু জায়গায় আকস্মিক বন্যাও দেখা দিতে পারে। সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়াও মক্কা অঞ্চলে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে এনসিএম। এমনকি বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসের কারণে কোথাও কোথাও ধূলি ঝড়েরও পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি যেসব জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানকার মানুষকে সতর্কতা বার্তা মেনে চলার অনুরোধ জানিয়েছে

জাতীয় আবহাওয়া কেন্দ্র। এছাড়া যেসব জায়গায় আকস্মিক বন্যা হওয়ার শঙ্কা আছে, সেখানে সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে কয়েক দিনের টানা ভারি বর্ষণের জেরে দেশটিতে ভয়াবহ বন্যা দেখা দেয়। ওই বন্যার কারণে পবিত্র দুই শহর মক্কা ও মদিনায় লাল সতর্কতা সংকেত (রেড অ্যালার্ট) জারি করেছিল দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়। সেসব ছবি-ভিডিওতে দেখা যায়, বন্যার পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। এমনকি বিভিন্ন ভবনের নিচতলাও ডুবে যেতে দেখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি