সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫
     ৭:১১ পূর্বাহ্ণ

সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৫ | ৭:১১ 26 ভিউ
সৌদি আরবে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। এ অভিযানে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বসবাস, সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে একাধিক সরকারি সংস্থার সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। এতে ২১ হাজার ১৩৪ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১৩ হাজার ১২৮ জনের বিরুদ্ধে বসবাস আইন লঙ্ঘন, চার হাজার ৮২৬ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং তিন হাজার ১৮০ জনের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গ করার অভিযোগ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২২ হাজার ৭১ জনকে নিজ

দেশের কূটনৈতিক মিশনে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। পাঁচ হাজার ৭৮ জনকে ভ্রমণ ব্যবস্থাপনার অধীনে পাঠানো হয়েছে। এছাড়া এ সপ্তাহে ১১ হাজার ৬৭৪ জনকে সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গালফ নিউজ জানিয়েছে, অভিযানে সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করার সময় এক হাজার ৬৬৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৭ শতাংশ ইথিওপিয়ান, ৪২ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অভিযান চলাকালে ৩১ জন সৌদি আরব থেকে অবৈধভাবে বের হয়ে যাওয়ার চেষ্টা করার সময় ধরা পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনিয়মকারীদের পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থান দিয়ে সহায়তা করছিলেন। দেশটিতে বর্তমানে মোট

৩১ হাজার ৯১ জন বিদেশির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যে ২৯ হাজার ৫৩৮ জন পুরুষ ও এক হাজার ৫৫৩ জন নারী রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ব্যক্তি আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন বা যে কোনো সহযোগিতা করবে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ রিয়াল জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘সাংবিধানিক প্রহসন’, সংবিধানের ওপর আঘাত: ফার্স্টপোস্টের প্রতিবেদন তারেক জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির উত্থান: একটি অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ গৃহকর্মীর পেটে বাবার ‘অবৈধ সন্তান’: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কলঙ্কিত জন্মরহস্য ফাঁস! বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ মালাইকার বিস্ফোরক মন্তব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ ২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?