সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প-খামেনির মহারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৫
     ৫:০৩ অপরাহ্ণ

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প-খামেনির মহারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ৫:০৩ 83 ভিউ
ইসরায়েল-ইরানে চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বার্তা দিচ্ছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এক ধরণের মহারণ শুরু হয়েছে। এ যুদ্ধে লিপ্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যপ্রাচ্যের মাথা উঁচু করে থাকা দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গত ২৪ ঘণ্টায় ট্রাম্প ও খামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরস্পরের বিরুদ্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ করে কথা বলেছেন। মঙ্গলবার ট্রাম্প হুমকি দিয়ে খামেনিকে বলেন, অবশ্যই নিঃশর্ত আত্মসমর্পণ করো! নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, আমরা ইরানের আকাশসীমার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছি। তিনি সরাসরি খামেনিকে হুঁশিয়ার করে বলেন: আমরা জানি তথাকথিত ‘সুপ্রিম লিডার’ কোথায়

লুকিয়ে আছেন। তিনি এখন নিরাপদ, কিন্তু তাঁকে টার্গেট করাও সহজ। আমরা এখনই তাঁকে সরিয়ে দিচ্ছি না (হত্যা করছি না!), অন্তত এই মুহূর্তে নয়। ট্রাম্প আরও বলেন, আমাদের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসছে। সবশেষে তিনি বলেন, নির্বিচারে আত্মসমর্পণ করো! ট্রাম্পের এই বার্তা সরাসরি যুদ্ধের হুমকি। এমন হুমকি পাওয়ার পর পাল্টা জবাব দিয়েছেন খামেনি। তিনি বলেন, আমরা দয়া দেখাব না। খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক ভাষায় টানা পোস্ট করে জানান, আমরা কখনোই জায়নিস্টদের সঙ্গে আপস করবো না। একটি অনুবাদ করা পোস্টে স্পষ্টভাবে লেখা ছিল— আমরা জায়নিস্টদের প্রতি কোনো দয়া দেখাব না। অন্য এক পোস্টে ছিল সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা-যুদ্ধ শুরু হলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন