সেরা পারফরমারদের সম্মাননা দিল বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:৩৮ পূর্বাহ্ণ

সেরা পারফরমারদের সম্মাননা দিল বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৩৮ 103 ভিউ
দেশের ডিজিটাল খাতের বিকাশে তরুণ পারফরমারদের অবদানের স্বীকৃতিস্বরূপ রবি আজিয়াটা পিএলসি-এর মোবাইল অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম বিডিঅ্যাপস আয়োজন করে ‘বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড নাইট ২০২৪’ । গত শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সেরা ক্যাম্পাস অ্যাম্বাসাডর ও শি স্কোয়াড লিডারদের সম্মাননা প্রদান করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ডিজিটাল ভিএএস ও নিউ বিজনেস বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শফিক শামসুর রাজ্জাক, প্রোগ্রামিং হিরোর সহ-প্রতিষ্ঠাতা আবদুর রাকিব, ই-কুরিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা বিপ্লব ঘোষ রাহুল এবং মিয়াকির প্রধান নির্বাহী তানিম ইসলাম। এ সময় তরুণ প্রযুক্তি উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে প্রযুক্তি খাতের ভবিষ্যৎ নিয়ে মত বিনিময় করেন অতিথিরা। শফিক শামসুর রাজ্জাক বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের তরুণ সমাজের

অসাধারণ প্রতিভাকে তুলে ধরে। বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের এই সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতে আমরা আরও উদ্ভাবন দেখতে পাবো বলে আশা করছি।‘ ২০২১ সালে শুরু হওয়া ক্যাম্পাস অ্যাম্বাসাডর কর্মসূচি এখন ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত। এর মাধ্যমে হাজারো শিক্ষার্থী ডেভেলপার বিডিঅ্যাপসের সঙ্গে যুক্ত রয়েছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা তিনজন পারফরমারকে যথাক্রমে একটি উন্নতমানের ল্যাপটপ (ম্যাকবুক এয়ার), স্মার্টফোন ও স্মার্টঘড়ি প্রদান করা হয়। এছাড়া, শীর্ষ দশজনকে বিভিন্ন প্রযুক্তিপণ্য উপহার দেওয়া হয়। পাশাপাশি, সকল অ্যাম্বাসাডরকে ২০২৪ সালে তাদের অবদানের স্বীকৃতি স্বরূপ সনদপত্র প্রদান করা হয়। অন্যদিকে, নারী ডেভেলপারদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিডিঅ্যাপসের শি স্কোয়াড কর্মসূচি। ইতোমধ্যে এই কর্মসূচির মাধ্যমে ৬০ জন শি স্কোয়াড লিডার এক হাজার ৭৫০

জনের বেশি নারী ডেভেলপারকে প্রশিক্ষণ দিয়েছেন। ২০২৪ সালের সেরা শি স্কোয়াড পারফরমাররা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি, নতুন ৭০ জন নতুন শি লিডার যুক্ত হওয়ায় প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হচ্ছে। অনুষ্ঠানে লাইভ সংগীত পরিবেশনা, নেটওয়ার্কিং সেশন এবং ২০২৫ সালের নতুন ক্যাম্পাস অ্যাম্বাসাডর ও শি স্কোয়াড নেতাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি ছিল তরুণ ডেভেলপারদের জন্য একটি অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা। রবি সম্পর্কে রবি আজিয়াটা লিমিটেড একটি তালিকাভূক্ত প্রতিষ্ঠান, যেখানে মালয়েশিয়াভিত্তিক বৃহৎ টেলিযোগাযোগ সংস্থা আজিয়াটা গ্রুপ বারহাদের ৬১.৮২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া, ভারতের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলের ২৮.১৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ মালিকানা রয়েছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল সেবা

প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে রবি ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে রবি নতুন প্রযুক্তি ও উদ্ভাবন ছড়িয়ে দিচ্ছে এবং দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি