সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫
     ৭:০০ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০০ 61 ভিউ
কক্সবাজারের টেকনাফ মিয়ানমার সীমান্তে সেন্ট মার্টিনের কাছে সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ আরও অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব সাগর থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ। এদিকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ওয়েবসাইটে সাগর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি জেলেদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। সাজেদ আহমেদ বলেন, ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং দুটির মালিক শাহপরীরদ্বীপের বাসিন্দা। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলের আশপাশে থাকা ট্রলারের জেলেদের বরাতে সাজেদ বলেন, বিকালে দক্ষিণ-পূর্ব সাগরে ২০

থেকে ৩০টি ট্রলারে করে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা দুটি স্পিডবোট এসে অস্ত্রের মুখে পাঁচটি ট্রলারসহ অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে যান। বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘ঘটনাটি শোনার পর বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের জানানো হয়েছে। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের সঠিক সংখ্যা নিশ্চিত নই।’ স্থানীয়দের মাধ্যমে জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার কথা জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ঘটনাটির বিষয়ে বিস্তারিত জানতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর আগে ৫ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত ১৩টি ট্রলারসহ ৮১ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। যাদের খবর এখনও জানেন না স্বজনরা। এ

নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ৩২৫ জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির চেষ্টায় কয়েক দফায় ১৮৯ জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা angladesh’s Vote: A Mandate Under Scrutiny শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক ‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ লুটপাটের ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস: ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন ২, আহত ৩: জঙ্গি বা জামায়াত-শিবির ধারণা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীদের প্রতি জামায়াতের অসহযোগিতা: অভ্যন্তরীণ অসন্তোষ ও মুনাফেকির অভিযোগ চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, স্লোগানে ঢাবি ক্যাম্পাসে ঘুরল পিকআপ গুলশানে শতকোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক ডিসিরা বাসায়, গণভোটের ফল ঝুলছে : কী বানানো হয়েছে রাতভর? ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস ‘দায়মুক্তি’ শীর্ষক