সেই কলেজশিক্ষক নাদিরাকে বদলি, যা বললেন সামান্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৫
     ৯:৫৪ অপরাহ্ণ

আরও খবর

বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান

প্রহসনের নির্বাচন মানি না, মানবো না!

ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা

বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা

বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই

১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা

হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয়

সেই কলেজশিক্ষক নাদিরাকে বদলি, যা বললেন সামান্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৫ | ৯:৫৪ 106 ভিউ
নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে বদলি করা হয়েছে। তাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করেছে সরকার। এর আগে তার বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে শাস্তি দাবি করেছিল হেফাজতে ইসলাম। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক আদেশে তাকে বদলি করা হয়। এর আগে গতকাল রোববার নাদিরা ইয়াসমিনকে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম নরসিংদী জেলা। ওই বিক্ষোভে হেফাজত নেতারা নাদিরার বিরুদ্ধে ইসলামবিরোধী আইনের কথা বলার অভিযোগ করেন। বদলি আদেশটি নিজের ফেসবুকে পোস্ট করে নাদিরা ইসলাম লিখেছেন, আমাকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। আমার সাথে করা এ আচরণের

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম। এদিকে নাদিরা ইয়াসমিনকে বদলির ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি এ সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে সামান্তা শারমিন বলেন, মবের দৌরাত্ম্যে আত্মসমর্পণ করে নাদিরা ইয়াসমিনের বদলির সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাই। এ সিদ্ধান্ত দ্রুত বদল করা হোক। নাদিরা ইয়াসমিন নরসিংদী জেলায় নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। ‘নারী অঙ্গন’ নামে তার একটি সংগঠন রয়েছে। এ ছাড়া ‘নারী অঙ্গন’ নামের একটি ওয়েব পোর্টালের সম্পাদক তিনি। সম্প্রতি ‘হিস্যা’ নামের একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানায় হেফাজতে ইসলাম। এর আগে ম্যাগাজিনে ‘বিতর্কিত’ লেখা ছাপানোর অভিযোগে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে

গতকাল রোববার দুপুরে নরসিংদী সরকারি কলেজসংলগ্ন শিক্ষা চত্বর এলাকায় প্রতিবাদ সমাবেশ করেন জেলা হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। সংগঠনের নেতারা তাদের বক্তব্যে নাদিরা ইয়াসমিনের বিরুদ্ধে ‘কোরআন ও ইসলাম অবমাননা’র অভিযোগ তুলে অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। গতকালের সমাবেশ থেকে বক্তারা অভিযোগ করেন, নাদিরা ইয়াসমিন সম্পাদিত ‘হিস্যা’ নামের ম্যাগাজিনে বিতর্কিত বক্তব্য ছাপা হয়েছে। এ ম্যাগাজিনে পবিত্র কোরআনের উত্তরাধিকার বিধানকে অন্যায্য ও বৈষম্যমূলক বলা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৫০০ বছরের পুরোনো কোরআনের বিধানে সমাজ ও রাষ্ট্রে চলবে না, মন্তব্য করা হয়েছে। এ ছাড়া নারী-পুরুষের পবিত্রতম বৈবাহিক সম্পর্ক নিয়ে কটূক্তি করা হয়েছে। আলেম ও ইসলামপন্থীদের প্রতি তীব্র বিদ্বেষ প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান