সুহানাকে শাসন করলেন শাহরুখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫
     ৬:২৯ পূর্বাহ্ণ

সুহানাকে শাসন করলেন শাহরুখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ৬:২৯ 35 ভিউ
চলতি বছরের ২ নভেম্বর পা দিয়েছেন ৬০ বছরে, তবুও বয়স যেন কেবল সংখ্যামাত্র কিং খান শাহরুখের কাছে। জন্মদিনে বিশ্বজুড়ে ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় ভেসে গিয়েছিলেন তিনি। আর এবার পালা জবাব দেওয়ার। নিজের চেনা মিষ্টি, রসিক ভঙ্গিতে সবার শুভেচ্ছার উত্তর দিয়েছেন বলিউডের বাদশা। তবে নিজের মেয়ের বার্তায় এসেও থামেননি তিনি। সুহানাকেও দিলেন এক চিমটি বাবার শাসন, তাও ভালোবাসার মোড়কে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শাহরুখের জন্মদিনে দুটো কফির বড় কাপ পাশাপাশি রেখে বাবাকে শুভেচ্ছা জানিয়েছিলেন সুহানা। একটিতে লেখা ‘কিং’ অর্থাৎ রাজা। আরেকটাতে লেখা ‘রাজার রাজকন্যা’। সেখানেই মেয়েকে বলেন ‘ধন্যবাদ, কিন্তু ব্ল্যাক কফি খাওয়া বন্ধ কর দয়া করে, কারণ তুমি এখনো ছোটই আছো।’ এদিকে ২০২৬ সালে

বাবা শাহরুখের সঙ্গে বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটবে সুহানার। ‘কিং’ ছবিতে বাবার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে। এমনিতেই মেয়ে তার নয়নের মণি। ছোট থেকে মেয়েকে আদর যত্নে মানুষ করেছেন। তবে বাবা কোনো কিছুতে মানা করলে সেটা তো মানতে হবে। অতীতে একবার অমিতাভ বচ্চন জানিয়েছিলেন, মেয়ে সুহানার সব কথা তার বাবা শুনলেও শাহরুখ নিজে কোনো কিছু মানা করলে সেটা ফেলে দেওয়ার সাহস নেই কন্যার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ