সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ September, ২০২৬

আরও খবর

টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের

টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের

মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ

মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা

ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা”

কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে

সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ September, ২০২৬ |
প্রতারণা, দুর্নীতি, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গসহ নানা অভিযোগে সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জামালগঞ্জের প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শেরে আলম শেরু। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গুপ্ত সংগঠনের নেতা ও রাজাকারপুত্র তৌহিদ চৌধুরী প্রদীপের ক্লাব বিরোধী নানা কর্মকান্ড নিয়ে বিস্তর আলোচনা হয়। এতে ক্ষুব্দ হয়ে ওঠেন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। তারা তার বিরুদ্ধে বহিষ্কারের সিন্ধান্ত নেন এবং প্রেসক্লাব সংক্রান্ত কোন বিষয়ে সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষকে তার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ না রাখার আহ্বান জানান। সাধারণ

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের সময়ে জামায়াতের প্রভাবে বিনা ভোটে সভাপতি হন তৌহিদ চৌধুরী প্রদীপ। এসময় তিনি জামায়াতের প্রভাব খাটিয়ে আতঙ্কে পরিণত হন। বাধ্য করেন তাকে বিনা ভোটে প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত করতে। তবে ভোটের মাধ্যমে প্রতিদ্বন্ধীতা করে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ও স্বেচ্ছাসেবক দল নেতা পেশাদার সাংবাদিক এবং দৈনিক আমার দেশ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। তৌহিদ সভাপতি হয়েই ক্লাবের সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নানা অপকর্ম করে যাচ্ছিলেন। সংগঠনের নাম ভাঙ্গিয়ে সুবিধাগ্রহণ, দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে সংগঠনকে বিতর্কিত করছিলেন তিনি এমন অভিযোগ করেন নেতৃবৃন্দ। তৌহিদ চৌধুরী প্রদীপ সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী কাজ করায়

সহ সভাপতি মো. জিয়াউর রহমান তাঁর বিরুদ্ধে বহিস্কারের প্রস্তাব উত্থাপন করেন। পরে উপস্থিত সকল সদস্য আলোচনার ভিত্তিতে একমত পোষণ করলে তৌহিদ চৌধুরী প্রদীপকে ক্লাবের সভাপতির পদসহ সাধারণ সদস্য পদ থেকেও স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক দিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. হাবিবুর রহমান ও সাধারণ সদস্য আতিকুর রহমান। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ সভাপতি শেরে আলম শেরু দায়িত্ব পালনের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। ক্লাবের সকল প্রশাসনিক, সাংগঠনিক, দাপ্তরিক, আনুষ্ঠানিক

কার্যক্রমসহ পত্র আদান-প্রদান এবং যোগাযোগের ক্ষেত্রে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করেন নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” হুথি হামলার পর সৌদি লিগের তিন ম্যাচ স্থগিত কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা এলপিজির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তুতি বিইআরসির বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের বাড়তি ৬০,৪৩২ কোটি টাকা দেবে ফিফা, বাংলাদেশ কত পাবে শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর দিল্লিতে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের গঙ্গা চুক্তি নবায়নে সিদ্ধান্ত হয়নি, ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা হরমুজে ২ হাজার ৫০০ কনটেইনারসহ জাহাজডুবি জাপানের প্রধানমন্ত্রীর দিন শুরু যেভাবে— নাশতা বানান, বাসনও মাজেন ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী