সীমান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ, আশা ভারতের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:০২ পূর্বাহ্ণ

সীমান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ, আশা ভারতের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০২ 83 ভিউ
সীমান্ত নিয়ে ভারত ও বাংলাদেশের পরস্পরের সম্মতির ভিত্তিতে হওয়া বিদ্যমান সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে—এমনটাই আশা করে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন সামনে রেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরলেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের সঙ্গে চারটি চুক্তি হওয়ার কথা উল্লেখ করে গত বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০১০ সালে যে চুক্তিটি হয়েছে, সেটির ভেতরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। চুক্তিটি কিছুটা

অসম। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে রণধীর জয়সোয়াল সাংবাদিকদের বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত–সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা আশা করি, পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়া সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে। ভারত ও বাংলাদেশ এবং বস্তুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তিতে এসব চুক্তি হয়েছে। রণধীর জয়সোয়াল আরও বলেন, এসব চুক্তি ভারত ও বাংলাদেশের সীমান্তে উভয়ের জন্য সুবিধাজনক নিরাপত্তা, বাণিজ্য ও অবকাঠামো তৈরির সুযোগ এনে দিয়েছে। তাই আমরা আশা করি, সবগুলো চুক্তিকে সম্মান জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি