ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক
গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে!
সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন
আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয়
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি
সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ
সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে জামালপুর সদর থানার পুলিশ তার নিজ বাসায় পাঠিয়ে দিয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত ১১টার দিকে তাকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়। এর আগে, সন্ধ্যা ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাকে জামালপুর সদর থানায় নিয়ে আসে।
এ সময় মব ভায়োলেন্স এড়াতে তাকে বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল। জানা গেছে, শেরপুর সদর সাব রেজিস্টার অফিসে জমি বিক্রি করতে গিয়ে রেজাউল করিম হীরা সস্ত্রীক কিছু উশৃঙ্খল জনতার হাতে আটক হন। পরে খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ তাকে উদ্ধার করে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, রেজাউল করিম হীরার
বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে তাকে বাসায় পাঠানো হয়েছে। রেজাউল করিম হীরা ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর সদর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের সংসদে তিনি ভূমি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।