সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫
     ৭:২৯ অপরাহ্ণ

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৭:২৯ 67 ভিউ
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে অর্থের অপব্যবহার সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তার প্রেসিডেন্ট থাকার সময় বিদেশ সফরের খরচ নিয়ে। খবর বিবিসির। শুক্রবার কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার আগে বিক্রমাসিংহে সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) এ বিবৃতি দিয়েছেন। তিনি ২০২২-২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রেসিডেন্ট হওয়ার আগে শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে জনগণের বিক্ষোভে তার পূর্বসূরি গোটাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করেন। বিক্রমাসিংহে ১৯৭৭ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তার সময়কালজুড়ে ২৩টি বিদেশ সফর করেন, যার খরচ প্রায় ৬০০ মিলিয়ন রুপি (প্রায় ২ মিলিয়ন ডলার বা ১.৪ মিলিয়ন পাউন্ড)। ২০২৩ সালে কিউবায় জি৭৭ সম্মেলনে যোগ দেওয়ার পর

যুক্তরাজ্যে তার যাত্রা নিয়ে তদন্ত শুরু হয়। শ্রীলঙ্কার সিআইডি অভিযোগ করছে, তিনি ব্যক্তিগত উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং তাতে রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করা হয়েছিল, যদিও বিক্রমাসিংহে এই অভিযোগ অস্বীকার করেছেন। বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রথম সাবেক প্রেসিডেন্ট, যাকে গ্রেপ্তার করা হলো। তিনি ১৯৯৪ সালে জাতীয় ইউনাইটেড পার্টির (ইউএনপি) সভাপতি হিসেবে দলের সংস্কার করেন এবং একাধিকবার প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেন। ২০২২ সালে তিনি অবশেষে প্রেসিডেন্ট হন। ২০২৪ সালে তিনি নির্বাচনে হেরে যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?