ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা
ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল
‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ
রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে
আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা!
নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার
যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ
সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেফতার
সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বনানীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কাফরুল থানায় নিয়ে আসা হয়।
কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর কামাল আহমেদ মজুমদারকে আর জনসমক্ষে দেখা যায়নি। একাদশ সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করলে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রীসভায় তিনি শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।



