সাবজির দাম দ্বিগুণের বেশি, সংসার চালাতে নিম্ন-মধ্যবিত্তের নাভিশ্বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫
     ৮:৫৮ অপরাহ্ণ

সাবজির দাম দ্বিগুণের বেশি, সংসার চালাতে নিম্ন-মধ্যবিত্তের নাভিশ্বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৮:৫৮ 106 ভিউ
রাজধানীর বাজারে নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিশেষ করে সবজি ও মাছের দাম এতটাই বেড়েছে যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছে। গত এক সপ্তাহে কারওয়ানবাজার, রামপুরা ও বাড্ডাসহ বিভিন্ন কাঁচাবাজারে বেশ কয়েকটি সবজির কেজিপ্রতি দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। কিছু কিছু সবজিতে ১৫ দিনের ব্যবধানে দ্বিগুণ দাম হয়ে গেছে। শুক্রবার সকালে কারওয়ানবাজার ঘুরে দেখা গেছে—বেগুন ৬০-৮০ টাকা, টমেটো ১১০-১২০ টাকা, করলা ১০০ টাকা, ঢেড়স ৮০ টাকা, ধুন্দল ৫০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, পটল ৭০ টাকা, কচুমুখী ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, শসা ৬০-৮০ টাকা এবং পেঁপে ২০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ১০০-১২০ টাকা,

গাজর ৭০-৯০ টাকা, ঝিঙে ৫০-৬০ টাকা, শিম ১৮০ টাকা, মূলা ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, আলু ২৫ টাকা ও কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রামপুরা ও মধ্যবাড্ডা বাজারে দাম আরও বেশি। সেখানে বেগুন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়, করলা ১০০ টাকা, ঢেড়স ৮০ টাকা, ধুন্দল ৬০ টাকা, কাঁকরোল ৮০-১০০ টাকা, পটল ৭০ টাকা, কচুমুখী ৬০ টাকা, শসা ৬০-৯০ টাকা এবং পেঁপে ৩০ টাকা কেজি দরে। কারওয়ানবাজারে বাজার করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আহমদ উল্লাহjবলেন, “প্রতিদিন এখানে আসি তুলনামূলক কম দামের আশায়। কিন্তু দাম এত বেড়েছে যে সংসার চালানোই মুশকিল হয়ে গেছে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিগার সুলতানা বলেন, “প্রতিবার বাজারে এসে দেখি

আগের চেয়ে দাম বাড়ছে। ছোট পরিবারে খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে।” রিকশাচালক মতিউর রহমানের অভিজ্ঞতা আরও কষ্টের। তিনি বলেন, “সবজির দাম এত বেড়েছে যে এখন শুধু দরকারি জিনিসপত্রই কিনতে পারি। পুরো বাজার করার সামর্থ্য নেই।” সবজি বিক্রেতারা জানান, টানা বৃষ্টিপাতের কারণে মাঠে ব্যাপক ক্ষতি হয়েছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। কারওয়ানবাজারের এক বিক্রেতা বলেন, “কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। বিক্রি কম হলেও দামে টিকে আছি।” মাছের বাজারেও দাম কমেনি। চাষের রুই বিক্রি হচ্ছে ৩৮০-৪৫০ টাকায়, কাতল ৪৫০ টাকা, তেলাপিয়া ১৮০-২২০ টাকা, পাঙাশ ১৮০-২৩৫ টাকা এবং পাবদা-শিং ৪০০-৫০০ টাকায়। তবে মুরগি, গরুর মাংস ও ডিমের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা, সোনালি ২৯০-৩২০

টাকা, লাল লেয়ার ৩২০ টাকা, সাদা কক ৩০০ টাকা এবং দেশি মুরগি ৬০০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস মিলছে ৭৬০-৮০০ টাকায়। লাল ডিম ডজনপ্রতি ১৪০ টাকা, সাদা ১৩০ টাকা, হাঁসের ডিম ২৪০ টাকা এবং দেশি মুরগির ডিম ২৩৫ টাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন