সাইবার ফাঁদ ভিশিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫
     ৭:১৭ পূর্বাহ্ণ

সাইবার ফাঁদ ভিশিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:১৭ 23 ভিউ
সামাজিক মাধ্যমে নিজেদের দেওয়া তথ্য অনেক সাইবার চক্রকে উদ্দেশ্য সফলে করে বিশেষ সহায়তা। আবার কৃত্রিম মেধার দাপুটে বছরে এখন প্রম্পট থেকে হ্যাকার চক্র অনেক তথ্য সহজে হাতিয়ে নেয়। সময়টা এখন সত্যিই ঝুঁকিপূর্ণ। রাতবিরাতে বেখেয়ালে ভুল পথে পা বাড়ালেই বিপত্তি ঘটবে অনিবার্য। চক্রের নব্য ধারার কৌশল ভিশিং। কী এই কৌশল– তা জানতে যেসব সদুত্তর পাওয়া গেল। ভয়েস আর ফিশিং মিলে তৈরি ভিশিং। টার্গেটের কাছে ভুয়া ইমেইল বা মেসেজ পাঠিয়ে যে কোনোভাবে গোপন কিন্তু জরুরি তথ্য বাগিয়ে নেওয়ার সাইবার কৌশলকে বিশেষজ্ঞরা অভিহিত করছেন ফিশিং হিসেবে। আর এই কাজ যদি কোনো পরিচিত বা সংস্থার নাম করে টেলিকলের মাধ্যমে করা হয়, তাহলে এর নতুন

নামান্তর এখন ভিশিং। চলতি বছর এই ধারার বহিঃপ্রকাশ সারাবিশ্বেই বেশি দৃশ্যমান হয়েছে। এই কৌশলে সাইবার চক্র যে কারও কাছ থেকে নানা ধরনের গোপন তথ্য বেহাত করতে কৌশলের আশ্রয় নেয়। বিশেষ সতর্ক থাকতে জানা প্রয়োজন– কী করা শ্রেয় আর কী করবেন না। অনেক ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তার ছদ্মবেশী পরিচয়ে অ্যাকাউন্ট আপডেশন বা নতুন ডেবিট-ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে কল করা হয়। এমন কোনো ফোনকল এলে আগে যিনি ফোন করছেন, তাঁর পরিচয়, নাম, এমপ্লয়ি আইডি জেনে সুনিশ্চিত হতে হবে। এর পর তাঁকে অপেক্ষমাণ রেখে সংশ্লিষ্ট ব্যাংকের দাপ্তরিক নম্বরে ফোন করে তাঁর পরিচয় শনাক্ত করতে হবে। সত্যটা যাচাই হলে তবেই কথা বলবেন, নতুবা নয়। সন্দেহ

হলে তাৎক্ষণিক কলে সংযোগ বিচ্ছিন্ন করবেন। সব ব্যাংক থেকেই এখন নিয়মিত সতর্ক করে ইমেইল, মেসেজ আর সতর্ক কার্ড প্রেরণ করে গ্রাহককে সতর্ক করা হয়। কারণ, ব্যাংক কখনও ফোনে বা মেসেজের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে অ্যাকাউন্টের তথ্য জানতে চায় না। যদি সন্দেহ হয়, তাহলে ফোনকলে বিপরীতে থাকা ব্যক্তিকে জানাবেন– নিজে গিয়ে আপনি ব্যাংকে অবহিত করবেন। ডিজিটাল কার্ডে প্রতারণা সব ক্ষেত্রে প্রতারক চক্র টার্গেটের ব্যস্ততার সুযোগ নিয়ে ঘুরেফিরে বলবে, এখনই তাঁকে প্রত্যাশিত তথ্য দিতে হবে, তা না হলে তাৎক্ষণিক অ্যাকাউন্ট বা এটিএম কার্ড বন্ধ (ব্লক) করে দেওয়া হবে। অবশ্যই এটি ভুয়া কল। নিশ্চিত হতে পারেন, এটি ভিশিং– এমনটি ঘটলে তথ্য দেওয়া থেকে বিরত থাকবেন। আজকাল

ক্রেডিট কার্ডের তথ্য নিয়ে অনেক বেশি ভুয়া ফোনকল করা হয় বলে গ্রাহকের অভিযোগ রয়েছে। বিমানের টিকিটে সাশ্রয়, হোটেল-রেস্তোরাঁ বা বিশেষ ছাড়ে পণ্য ক্রয়– এসব লোভাতুর অফারের ফাঁদে ফেলে সাজানো হয় চক্রান্ত। ই-কমার্স চক্র অনেক সময়ে প্রতারক চক্র অ্যামাজন, মাইক্রোসফট, গুগল বা এ ধরনের সংস্থার নাম বলে টার্গেটকে কারিগরি সমর্থন দেওয়ার প্রতিশ্রুতির ছলে যে কারও কাছ থেকে ইমেইল বা কম্পিউটারের পাসওয়ার্ড চেয়ে বসতে পারে। এমনটি হলে এসব ডিজিটাল সিকিউরিটির তথ্য দেওয়ার অনুরোধ এড়িয়ে যাবেন। অ্যাপ ডাউনলোড আবার অনেক ক্ষেত্রে রিমোট অ্যাকসেস নিয়ে গ্যাজেট আপগ্রেড করার জন্য বিশেষ অ্যাপ ডাউনলোড করতে বলতে পারে। বিশেষ সতর্ক থাকবেন, এতে করে গ্যাজেটে কিন্তু লিঙ্কের বেশে র‍্যানসমওয়্যার ছড়িয়ে দেওয়ার ফাঁদ তৈরি

হয়। এটি বহুল প্রচলিত পদ্ধতি। এতে সফলতার হার অনেক বেশি। সামাজিক সুরক্ষা আবার অনেক সময় স্বাস্থ্য পরিষেবা বা নতুন ধারার সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা দেওয়ার কথা বলে ব্যাংক বা পরিবারের জাতীয় পরিচয়পত্র নম্বর (ন্যাশনাল আইডি কার্ড) বিষয়ক তথ্য চেয়ে বসতে পারে। কারণ, জাতীয় পরিচয়পত্রের অনেক ধরনের অপপ্রয়োগ হওয়ার ঘটনা শনাক্ত হয়েছে। ছদ্মবেশী পরিষেবা অনেক ক্ষেত্রে গ্যাস ও বিদ্যুতের বিল, ইনকাম ট্যাক্স রিটার্ন– এসব ডিজিটাল বিল পরিষেবায় নানা অফারের কথা বলে বা ছাড়ের প্রসঙ্গ তুলে প্রতারক চক্র ব্যক্তিতথ্য হাতানোর অবিরাম চেষ্টা করে। টার্গেট করা ব্যক্তিকে পাঠানো হয় ম্যালিশিয়াস লিঙ্ক। এতে ভুলেও ক্লিক করবেন না। ক্লিক করেছেন তো ঝামেলায় পড়েছেন। ভিশিংয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হলে

আইনশৃঙ্খলার সহায়তা নিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘সাংবিধানিক প্রহসন’, সংবিধানের ওপর আঘাত: ফার্স্টপোস্টের প্রতিবেদন তারেক জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির উত্থান: একটি অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ গৃহকর্মীর পেটে বাবার ‘অবৈধ সন্তান’: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কলঙ্কিত জন্মরহস্য ফাঁস! বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ মালাইকার বিস্ফোরক মন্তব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ ২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?