সাংবাদিকদের কড়া নিয়মের মধ্যে আটকানোর চেষ্টা পেন্টাগনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫
     ৫:১৮ অপরাহ্ণ

সাংবাদিকদের কড়া নিয়মের মধ্যে আটকানোর চেষ্টা পেন্টাগনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ৫:১৮ 219 ভিউ
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে (পেন্টাগন) সাংবাদিকদের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। শুক্রবার করা নতুন নির্দেশিকা অনুযায়ী, সাংবাদিকরা পেন্টাগন ভবনের নির্দিষ্ট কিছু এলাকায় অনুমতি বা দাপ্তরিক সহচর ছাড়া ঢুকতে পারবেন না। এর ফলে সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সরাসরি সাক্ষাৎ ও তথ্য সংগ্রহের সুযোগ অনেকটাই সীমিত হয়ে গেল। পেন্টাগনের নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকরা এখন শুধু ভবনের নির্দিষ্ট কিছু করিডোরে ঘুরাফেরা করতে পারবেন, যা মূলত প্রবেশদ্বার ও খাবার কোর্টের আশপাশে সীমাবদ্ধ। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ও জয়েন্ট স্টাফের অফিসগুলোতে প্রবেশ করতে হলে এখন থেকে পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের অনুমতি ও দাপ্তরিক সহচর থাকা বাধ্যতামূলক। সাংবাদিকদের পেন্টাগন অ্যাথলেটিক সেন্টার (ভবনের জিম) এ প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। প্রতিরক্ষা

সচিব পিট হেগসেথ এক বার্তায় লেখেন, ‘প্রতিরক্ষা বিভাগ স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবুও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল ও শ্রেণিবদ্ধ তথ্য রক্ষা করা আমাদের দায়িত্ব—যেগুলোর অননুমোদিত প্রকাশ মার্কিন সেনাসদস্যদের জীবনের জন্য হুমকি হতে পারে। সরাসরি সাক্ষাতে অনিচ্ছাকৃত বা অননুমোদিত তথ্য ফাঁসের ঝুঁকি কমাতেই এ নতুন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’ নতুন নির্দেশিকা অনুযায়ী, পেন্টাগনে সাংবাদিকদের জাতীয় নিরাপত্তা ব্রিফিং ফর্ম পূরণ করতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের নতুন ধরণের পরিচয়পত্রও ইস্যু করা হবে, যাতে ‘প্রেস’ চিহ্ন আরও স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সাংবাদিকরা সাধারণত পেন্টাগন, হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের মতো ভবনে কাজের সুবিধার জন্য জায়গা রাখেন। যাতে দ্রুত তথ্য সংগ্রহ ও প্রতিবেদন দিতে পারেন। চলতি

বছরের ফেব্রুয়ারিতে পেন্টাগনের ভবনে থাকা এনবিসি নিউজ, নিউইয়র্ক টাইমস, এনপিআর ও পলিটিকোকে তাদের ডেস্ক ছেড়ে দিতে বলা হয়। সেগুলোতে জায়গা করে দেওয়া হয় ট্রাম্প ঘনিষ্ঠ ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, নিউইয়র্ক পোস্ট, ব্রেইটবার্ট নিউজ এবং হাফপোস্টকে। এরপর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে পেন্টাগন সিএনএন, ওয়াশিংটন পোস্ট, দ্য হিল ও ওয়ার জোনকেও ডেস্ক ছাড়তে বলে। তাদের জায়গায় স্থান পায় নিউজম্যাক্স, ওয়াশিংটন এক্সামিনার, ডেইলি কলার এবং দ্য ফ্রি প্রেস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ