সহযোদ্ধার ওপর হামলা, ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৫
     ৮:৪৩ অপরাহ্ণ

সহযোদ্ধার ওপর হামলা, ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৫ | ৮:৪৩ 111 ভিউ
সহযোদ্ধার ওপর হামলা করায় নিজের ছেলেকে পুলিশে দিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন সামীম। বুধবার দুপুরে মুন্নাকে (২৪) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। মুন্না নামের এক যুবককে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম। সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক সহিংসতার ঘটনায় গত ১২ মে বিএনপি নেতা বিল্লালের ওপর পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নিজের ছেলে মুন্নাকে নিজেই থানা পুলিশে সোপর্দ করলেন বিএনপি নেতা সামীম মেম্বার। সামীম মেম্বার বলেন, গত ১২ মে আমার চাচাতো ভাই ও

রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর একটি ন্যক্কারজনক হামলা চালানো হয়, যেখানে সে গুরুতর আহত হয়। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি- এ ঘটনায় আমার ছেলেও জড়িত ছিল। আমি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার ছেলেকে নিজ হাতে পুলিশে তুলে দিয়েছি। আইন অনুযায়ী তার উপযুক্ত শাস্তি কামনা করছি। তিনি আরও বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের অভিভাবকদেরও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপরাধীদের থানায় সোপর্দ করার আহবান জানান তিনি। যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি কেউ কেউ আমাকে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করছেন; আমি এই হীন চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সামীম মেম্বারের এই সাহসী পদক্ষেপ ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সমাজে এমন সচেতন ও ন্যায়পরায়ণ অভিভাবকের দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য হতে পারে অনুকরণীয়- এমন মন্তব্য করেছেন অনেকে। এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মুন্নাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় নির্বাচনকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে ভোট বর্জনের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয় রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন