সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫
     ৭:৫২ অপরাহ্ণ

সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৭:৫২ 170 ভিউ
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাটিং করে মাত্র ১১৮ রানে অলআউট হওয়া নিগার সুলতানার দলকে ২২.৩ ওভার হাতে রেখেই হারিয়েছে স্বাগতিকেরা। এই পরাজয়ে ২–১ ব্যবধানে সিরিজ হারার পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারিয়েছে বাংলাদেশ। মেয়েদের চ্যাম্পিয়নশিপের এ ম্যাচটি ছিল শেষ। জয় পেলে প্রথমবারের মতো সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করত বাংলাদেশ। তবে হারায় সেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে। এখন নিগারদের খেলতে হবে ৬ দলের একটি বাছাইপর্ব, যেখান থেকে দুটি দল পাবে বিশ্বকাপের টিকিট। এই বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড

এবং থাইল্যান্ড। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা। তবে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে দল। মাত্র ৬ রানে ওপেনার মুর্শিদা আউট হন। এরপর শারমিন আক্তার (৩৭) ও ফারজানা হক (২২) মিলে দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন। কিন্তু ফারজানার বিদায়ের পর দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। ৩০.৫ ওভার পর্যন্ত ৪ উইকেটে ৯৪ রান করা দলটি শেষ ২৪ রানে ৬ উইকেট হারিয়ে ১১৮ রানে গুটিয়ে যায়। শেষ পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই শূন্য রানে আউট হন। সোবহানা মোস্তারি ৬২ বলে ২৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বোলার কারিশমা রামহারাক ৬.৫ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট

নেন, যা তার ক্যারিয়ারসেরা বোলিং। ১১৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১১.৫ ওভারে ৪৫ রানের ওপেনিং জুটি গড়ে ভালো শুরু করে। নাহিদা আক্তারের বলে ২২ রান করা হেইলি ম্যাথুস আউট হলেও কিয়ানা জোসেফ (৩৯) ও পরে শেমাইনে ক্যাম্পবেল (২৫*) এবং দিয়ান্দ্রা ডটিনের (৩৩*) দায়িত্বশীল ব্যাটিংয়ে ২২.৩ ওভারেই জয় নিশ্চিত করে স্বাগতিকেরা। ওয়ানডে সিরিজ হারের পর নিগারদের সামনে এখন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি হবে সেন্ট কিটসে আগামী মঙ্গলবার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক