‘সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ল্যাব খোলা রাখা উচিত’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫
     ৫:০৬ পূর্বাহ্ণ

‘সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ল্যাব খোলা রাখা উচিত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৫ | ৫:০৬ 106 ভিউ
স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. জয়নাল আবেদিন টিটো বলেছেন, দেশের জেলা-উপজেলাসহ সব বড় চিকিৎসা প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা ল্যাব খোলা রাখা উচিত। এক্ষেত্রে তিনটি রোটেশন রাখা উচিত। যেন পাঁচ মিনিটের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। বুধবার রাজধানীর মহাখালী নিপসম অডিটোরিয়ামে বিশ্ব ল্যাবরেটরি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জয়নাল আবেদিন টিটো বলেন, ইউনিয়ন পর্যায়েও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পরীক্ষার ব্যবস্থা করা যায়। সঠিক রোগ নির্ণয় মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। তাই দক্ষতার সঙ্গে এবং সারাদেশে রোগীর পরীক্ষা সহজলভ্য করা উচিত। তিনি বলেন, এক্ষেত্রে সরকার ভয় পেতে পারে যে সরকারের টাকা শেষ হবে। সরকার যদি এসব প্রতিষ্ঠানের আয়কে অর্থ মন্ত্রণালয়ে না পাঠিয়ে নিজস্ব প্রতিষ্ঠানে ব্যয়

করার সুযোগ দেয় তাহলে প্রতিষ্ঠানগুলো সেই আয় থেকে নিজেদের বেতন দিয়ে উল্টো রাজস্ব আয় করতে পারে। এছাড়া প্রতিটি উপজেলায় দুটি করে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, সারাবিশ্ব জ্ঞান-বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে। সে তুলনায় আমাদের দেশ বেশি এগোতে পারেনি। প্রতিনিয়ত পৃথিবী আপগ্রেড হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে এগোনোর জন্য যে নিয়মিত সরকারি প্রশিক্ষণের প্রয়োজন তা আমাদের দেশে হয় বলে জানা নেই। তা চিকিৎসক, নার্স কিংবা টেকনোলজিস্ট কারও জন্য নেই। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে রোগ নির্ণয়ের সেবায় চরম জনবল সংকট থাকলেও প্রায় ৪০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এখনো বেকার। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈপরীত্য শুধু

স্বাস্থ্যসেবার মান কমাচ্ছে না, চিকিৎসার খরচও বাড়াচ্ছে। সভায় জানানো হয়, উপজেলাসহ দেশের সব হাসপাতাল ও বিশেষায়িত প্রতিষ্ঠানে ২৪ ঘণ্টা রোগ নির্ণয় সেবা চালু করা গেলে এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। একই সঙ্গে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য নতুন পদ সৃষ্টি, ঝুঁকি ভাতা এবং রেশনিং ব্যবস্থা চালু করার দাবি ওঠে। আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, অনেক ল্যাবেই প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও দক্ষ জনবলের অভাবে সেগুলো ব্যবহার করা যায় না। ফলে রিজেন্টস নষ্ট হয়, মেশিন অলস পড়ে থাকে। অথচ রোগের শুরুতেই যদি নির্ভুল পরীক্ষা হয়, তাহলে মৃত্যুঝুঁকি অনেকটা কমে যায়। বক্তারা অভিযোগ করেন, কোভিড-১৯ মহামারির সময় জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করেছেন, সেই টেকনোলজিস্টরা এখনো ন্যায্য

মর্যাদা পাননি। অথচ চিকিৎসকের পাশাপাশি রোগ নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেডিকেল টেকনোলজিস্টরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট থাকার কথা থাকলেও বাংলাদেশে সে অনুপাতে নিয়োগ নেই। বক্তারা বলেন, দশম গ্রেডে উন্নীতকরণসহ পুরোনো দাবি বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকান রেজিস্টার্ড সায়েন্টিস্ট মো. সোহেল রানা। প্রধান অতিথি ছিলেন নিপসম পরিচালক ডা. জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. জয়নাল আবেদিন টিটো, আইএইচটি ঢাকা’র অধ্যক্ষ ডা. মুজিব উদ্দিন ও সাইক গ্রুপের প্রতিষ্ঠাতা আবু মু ইয়াহইয়া হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউকে শিক্ষার্থী ও আমেরিকান রেজিস্টার্ড সায়েন্টিস্ট আবু বকর সিদ্দিক। আরও বক্তব্য

দেন জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের সভাপতি মো. আব্দুস সামাদ এবং সেক্রেটারি রিপন সিকদারসহ পেশাজীবী নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?