সরকারি মেডিকেল কলেজের আসন কমাল স্বাস্থ্য মন্ত্রণালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫
     ৬:৪৪ পূর্বাহ্ণ

সরকারি মেডিকেল কলেজের আসন কমাল স্বাস্থ্য মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ | ৬:৪৪ 41 ভিউ
২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোর আসন পুনরায় বিন্যাস করা হয়েছে। এ পরিবর্তনের পর মোট আসন সংখ্যা ৫ হাজার ১০০টি নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে তিনটি কলেজে কিছু আসন বাড়ানো হয়েছে। এতে মোট আসন কমেছে ৩৫৫টি। সোমবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের (চিকিৎসা শিক্ষা-১) সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে । পুনরায় বিন্যাসে ২৫টি করে আসন কমানোর তালিকায় রয়েছে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট এমএজি ওসমানী, বরিশাল শের-ই-বাংলা, ঢাকার স্যার সলিমুল্লাহ এবং রংপুর মেডিকেল কলেজ। আর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ২৩০টি থেকে পাঁচটি কমিয়ে আসন নির্ধারণ করা হয়েছে ২২৫টি। হবিগঞ্জ মেডিকেল কলেজের আসন কমিয়ে করা হয়েছে ৫০টি। নেত্রকোনা, নীলফামারী,

নওগাঁ, মাগুরা ও চাঁদপুর মেডিকেল কলেজের আসনও ২৫টি করে কমিয়ে ৫০টি করা হয়েছে। এদিকে তিনটি কলেজে আবার আসন বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে- শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ এবং টাঙ্গাইল মেডিকেল কলেজে ২৫টি করে বাড়িয়ে ১২৫ এবং পটুয়াখালী মেডিকেল কলেজে ২৫টি বাড়িয়ে আসন নির্ধারণ করা হয়েছে ১০০টি। তবে অন্যান্য সরকারি মেডিকেল কলেজের আসন অপরিবর্তিত রাখা হয়েছে। কুমিল্লা, খুলনা, বগুড়া শহিদ জিয়াউর রহমান, ফরিদপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে আসন রয়েছে ২০০টি করে। এ ছাড়াও পাবনা, নোয়াখালী, কক্সবাজার, যশোর, সাতক্ষীরা, কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম, কুষ্টিয়া, জামালপুর এবং মুগদা মেডিকেল কলেজে আসন ১০০টি করে। গোপালগঞ্জ ও মানিকগঞ্জ মেডিকেল কলেজে ১২৫টি করে এবং সুনামগঞ্জ মেডিকেল

কলেজে আসন নির্ধারণ করা হয়েছে ৭৫টি। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, আসন পুনরায় বিন্যাসের লক্ষ্য হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি করা এবং কলেজগুলোর সক্ষমতার সঙ্গে শিক্ষার্থীসংখ্যা সমন্বয় করা। এই পরিবর্তন সরকারি মেডিকেল কলেজে পড়ালেখার মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত তাদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ