সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫
     ১০:৪৭ অপরাহ্ণ

সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ | ১০:৪৭ 80 ভিউ
সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে অংশগ্রহণকারীরা লালকার্ড প্রদর্শন করেন। মানববন্ধনে দেশের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও বিভাগসমূহের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সহকারী, উচ্চমান করনিক, উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক এবং সমপদ ও ফিডার পদের কর্মচারীরা অংশ নেন। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসির খান বলেন, ১৯৯৫, ১৯৯৭ ও ১৯৯৯ সালের প্রজ্ঞাপন দিয়ে কেবল সচিবালয়ের প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সহকারী পদগুলো প্রশাসনিক কর্মকর্তা পদবি ও ১০ম গ্রেডে উন্নীত করা হয়। কিন্তু অন্যান্য দপ্তরের একই পদ আজও পুরনো অবস্থায় রয়ে গেছে। তিনি অনতিবিলম্বে এই বৈষম্য

দূর করার আহ্বান জানান। সংগঠনের মহাসচিব মো. বেল্লাল হোসেন বলেন, সরকার অন্যান্য পেশার অনেক পদ আপগ্রেড করলেও প্রশাসনিক ধারাবাহিকতা নষ্ট হচ্ছে এবং উচ্চশিক্ষায় আগ্রহ কমছে। প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা, সংসদীয় কমিটির ৩ দফা সুপারিশ ও সংসদে আলোচনার পরও কেন পদবি ও বেতন বৈষম্য দূর হচ্ছে না, তা বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি। ১২ আগস্টের মধ্যে নির্বাহী আদেশে দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বেল্লাল হোসেন। শ্রম সংস্কার কমিশনের সদস্য রাজেকুজ্জামান রতন মানববন্ধনে সংহতি প্রকাশ করে বলেন, স্বাধীন দেশে একই পদের জন্য স্থানভেদে ভিন্ন পদবি ও বেতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সচিবালয়ের মতো সকল দপ্তরে এক ও অভিন্ন পদ-পদবি

প্রদানের দাবি জানান। মানববন্ধনে অনেক সরকারি কর্মচারী লালকার্ড প্রদর্শন করে অবিলম্বে পদবি ও বেতন বৈষম্য নিরসনের দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?