সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ইশরাকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫
     ৫:০৩ পূর্বাহ্ণ

আরও খবর

সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ইশরাকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৫:০৩ 83 ভিউ
অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা দেন। ইশরাক হোসেন বলেন, ‘বর্তমান সরকারের ভেতরে যে দুজন ছাত্রপ্রতিনিধি রয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। হাইকোর্টের আদেশের পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবে।’ ‘সরকারকে আগামী ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে। তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘হাইকোর্টে একটি ভুয়া রিট করে আমাকে মেয়র পদে শপথগ্রহণ বাধাগ্রস্ত

করতে সরকারের পক্ষ থেকে একটি অপচেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে আমাদের দলের মত- সবশেষে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল।’ তিনি বলেন, ‘আমরা আশা রাখবে বর্তমান অন্তর্বর্তী সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবেন।’ ইশরাক হোসেন বলেন, ‘এ কর্মসূচির ফলে প্রচুর জনভোগান্তি সৃষ্টি হয়। নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। সে জন্য ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’ ইশরাক আরও বলেন, ‘জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর।’ তিনি বলেন, ‘ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে।

আজ শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এ বিজয় আপনাদের সবার।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান