সরকারকে বেসামাল হলে চলবে না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

সরকারকে বেসামাল হলে চলবে না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরীর বহুমুখী তৎপরতা চলছে। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তাকে নষ্ট করারও বহুমুখী তৎপরতা অব্যাহত রয়েছে বলে মনে করেন তিনি। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথম অধিবেশনে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট প্রদানকালে এ কথা বলেন সাইফুল হক। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্ট হলে গণঅভ্যুত্থানের বিজয় হারিয়ে যেতে পারে; পতিত ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। তিনি বলেন, বিশেষ মহল বা গোষ্ঠীগত কোন এজেণ্ডার চাপে অন্তর্বর্তী সরকারকে বেসামাল হলে চলবেনা। অতিউৎসাহী ও আবেগী অতিকথনে সরকারের বিভ্রান্ত হওয়ারও

কোন অবকাশ নেই। তিনি অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয় বা বিপদে পড়ে এমনসব তৎপরতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে বড় বিপর্যয় ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন সাইফুল হক। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভা। সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজনৈতিক পরিস্থিতির উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, সজিব সরকার রতন,সাইফুল ইসলাম, স্নিগ্ধা সুলতানা ইভা, নির্মল বড়ুয়া মিলন, মীর রেজাউল আলম,

জুঁই চাকমা, মুক্তা ইসলাম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ