সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬
     ৮:১৫ পূর্বাহ্ণ

সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬ | ৮:১৫ 25 ভিউ
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। সোমবার ইনস্টাগ্রামে কয়েকটি রহস্যময় স্টোরি শেয়ার করে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন তিনি, যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। তিনি জানান, ব্যক্তিগত ও পেশাগত জীবন থেকেই কিছু দিনের জন্য সরে যাচ্ছেন। এমনকি তিনি আদৌ ফিরবেন কিনা, সে বিষয়েও অনিশ্চয়তার কথা উল্লেখ করেন এই শিল্পী। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেগুলো মুছে ফেলেন নেহা! প্রথম স্টোরিতে নেহা লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজসহ এখন যা কিছু মাথায় আসছে, সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আমি ফিরব কি না, জানি না। ধন্যবাদ।’ পরের স্টোরিতে পাপারাজ্জি ও ভক্তদের উদ্দেশে অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘আমি পাপারাজ্জি ও ভক্তদের অনুরোধ করছি, আমাকে যেন ভিডিও

না করা হয়। দয়া করে আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দিন। কোনো ক্যামেরা নয়, প্লিজ! শান্তির জন্য এটুকুই আমি আপনাদের কাছে চাই।” কেন এমন আবেগঘন পোস্ট দিয়েছিলেন নেহা-তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। অনেকের ধারণা, সম্প্রতি তার নতুন গান ‘ক্যান্ডি শপ’ নিয়ে হওয়া অনলাইন ট্রোলিং থেকেই এই মানসিক চাপের সৃষ্টি হতে পারে। ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ক্যান্ডি শপ’ গানে নেহার সঙ্গে ছিলেন তার ভাই টনি কক্কর। গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকেই গানটিকে ‘ক্রিঞ্জ’, ‘অশ্লীল’ এবং আন্তর্জাতিক পপ- বিশেষ করে কে-পপ স্টাইল নকল করার ব্যর্থ চেষ্টা বলে কটাক্ষ করেন। এটাই প্রথম নয়।

২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি কনসার্টে দেরিতে পৌঁছানোর পর মঞ্চেই কান্নায় ভেঙে পড়েন নেহা কক্কর। দর্শকদের দুয়োধ্বনির মুখে পড়লে তিনি পরিস্থিতি সামলাতে পারেননি। যদিও পরে আয়োজকদের দায়ী করেছিলেন তিনি। নেহা কক্কর জনপ্রিয়তা পেয়েছেন ‘আঁখ মারে’, ‘দিলবার’, ‘হাউলি হাউলি’, ‘মোরনি ব্যাংকে’–এর মতো একাধিক হিট গানের মাধ্যমে। বর্তমানে তিনি বিভিন্ন সংগীতভিত্তিক রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করছেন। েতবে নেহার এই হঠাৎ রহস্যময় পোস্ট ও তা মুছে ফেলা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪