সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫
     ৫:০২ অপরাহ্ণ

সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৫ | ৫:০২ 78 ভিউ
ইরানের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউনিট ‘নাসির’ ও ‘গাদির’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ‘কাদের’ মাঝারি-পাল্লার অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমুদ্র পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুগুলোকে সফলভাবে ধ্বংস করেছে। ইরানি সেনা-নৌবাহিনীর ‘ইকতেদার ১৪০৪ (২০২৫)’ বা ‘টেকসই কর্তৃত্ব ১৪০৪’ নামের ক্ষেপণাস্ত্র মহড়ার মূল পর্যায় অব্যাহত রাখতে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র উপকূল ও নৌবাহিনীর জাহাজের ডেক থেকে নিক্ষেপ করা হয় এবং সেগুলো সফলভাবে ভারত মহাসাগরের উত্তরাংশ ও ওমান সাগরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ নৌ মহড়া অনুষ্ঠিত হয়। খবর বার্তা সংস্থা মেহের-এর। এ ধাপের মহড়ায় নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ‘জেনাভেহ’ এবং ডেস্ট্রয়ার ‘সাবালান’ একসঙ্গে ‘নাসির’, ‘গাদির’ ও ‘কাদের’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সমুদ্রে নির্ধারিত পৃষ্ঠতলের লক্ষ্যবস্তুকে সফলভাবে

ধ্বংস করে। ‘কাদের’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি মাঝারি-পাল্লার স্টেলথ অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক্ষমতা ও নির্ভুল লক্ষ্যভেদী ক্ষমতা। এটি জাহাজ ও উপকূলীয় লক্ষ্যবস্তু মোকাবিলায় ব্যবহৃত হয়। আর ‘গাদির’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্রটি একটি দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র। এটি রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক্ষমতা ও নির্ভুলতা। এটি শত্রুপক্ষের জাহাজ মোকাবিলায় ব্যবহৃত হয়। অন্যদিকে ‘নাসির’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি স্বল্প-পাল্লার, রাডার এড়িয়ে যেতে সক্ষম অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ ধ্বংসক্ষমতা ও লক্ষ্যভেদী নির্ভুলতা। এটিও জাহাজ মোকাবিলায় ব্যবহৃত হয়। ইরানি নৌবাহিনী বৃহস্পতিবার তাদের ‘কর্তৃত্ব ১৪০৪’ ক্ষেপণাস্ত্র মহড়ার কার্যকরী ধাপ শুরু করেছে, যা ভারত মহাসাগরের উত্তরাংশ ও ওমান সাগরে দুই দিনব্যাপী

চলবে। এ মহড়ায় অংশ নিচ্ছে— নৌবাহিনীর পৃষ্ঠতল ও পানির নিচের জাহাজ, আকাশ ইউনিট, উপকূল-থেকে-সমুদ্র ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?